সোমবার, ২২ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ভাষণে বিনয়, চোখে স্বপ্ন: তারেক রহমানকে নিয়ে কিছু ভাবনা ‘দেশে ৩ হাজার ৪৫৭টি সোলার ইরিগেশন স্থাপন করা হয়েছে’  গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ১২৫ দেশের সব রুটে ভ্রমণে বড় ছাড় দিচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স তালাকপ্রাপ্তাকে বিয়েতে সহযোগিতা করুন, নিরুৎসাহিত নয় শর্ত পূরণ না করা এজেন্সি হজ কার্যক্রমে অংশ নিতে পারবে না ‘অপতথ্য রোধে ১৬ ভুয়া ওয়েবসাইট ও ৪০০ অ্যাকাউন্ট চিহ্নিত’  দাওয়াতি মজলিস ও যোগদান অনুষ্ঠান সফল করতে বিকেএমের প্রস্তুতি সভা ভারতজুড়ে আন্দোলনের ঘোষণা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের শাহজালালের (রহ.) মাজারে প্রথমবার প্রকাশ্যে গোনা হচ্ছে দানের অর্থ

মুন্সীগঞ্জে আগুনে পুড়ল ধান-চালের গুদামসহ ২০ দোকান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মুন্সীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ধান-চালের গুদামসহ ২০ দোকান পুড়ে ছাই হয়েছে।

শুক্রবার রাতে বিনোদপুর বাজারে এ অগ্নিকাণ্ড ঘটে। কয়েক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। তবে, আগুনের সূত্রপাত এবং এর ফলে ক্ষয়ক্ষতির বিষয়ে জানা যায়নি।

স্থানীয়রা ও ফায়ার সার্ভিস জানায়, রাত ৯টার দিকে বিনোদপুর বাজারের একটি দোকানে আগুন জ্বলে ওঠে। মুহূর্তেই সে আগুন বাকি দোকান ও ধানচালের গুদাম গুলোতে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট স্থানীয়দের সহায়তায় কয়েক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এর আগেই পুড়ে ছাই হয়ে যায় ধান ও চালের গুদামসহ ২০টি দোকান। তবে, অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি। যদিও বড় অঙ্কের আর্থিক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে ক্ষতিগ্রস্ত দোকান ও গুদাম মালিকেরা।

এ বিষয়ে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবু ইউসুফ জানান, ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে, আগুনের সূত্রপাত সম্বন্ধে এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ