বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ।। ২৬ কার্তিক ১৪৩৩ ।। ১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নেত্রকোনার সেই মাদরাসা শিক্ষকের মৃত্যুদণ্ড কপ-৩১ সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির জামিয়া আশরাফিয়ার আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে ছাত্র জমিয়তের নেতারা ‘প্রায় ৯০ হাজার কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প পাইপলাইনে রয়েছে’ গাবতলীতে বাসের ধাক্কায় একই পরিবারের ২ জন নিহত ক্যাসেটে কোরআন শুনে শুনেই হাফেজা হলেন ইয়েমেনের নিরক্ষর বৃদ্ধা স্বর্ণের দাম কমল ২ হাজার ৭৪১ টাকা গঙ্গা পানির ন্যায্য হিস্যা নিশ্চিতে জাতীয় ঐকমত্য গড়ার আহ্বান নেজামে ইসলাম পার্টির আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনে আগুন, আটক ২

দ্রুত ইইউর সদস্যপদ পেতে যাচ্ছে ইউক্রেন: জেলেনস্কি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনকে দ্রুত ইউরোপীয় ইউনিয়নে অন্তর্ভুক্ত করে নেওয়া হবে বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

শুক্রবার এক বক্তৃতায় জেলেনস্কি বলেন, তিনি ইউরোপীয় ইউনিয়ন কমিশনের প্রধান উরসুলা ভন ডার লেনের সঙ্গে কথা বলেছেন। ইইউ প্রধান ইউক্রেনের ইউনিয়নে অন্তর্ভুক্ত হওয়ার আবেদন দ্রুত নিষ্পত্তি করার প্রতিশ্রুতি দিয়েছেন।

তিনি বলেন, ইইউ কমিশনের প্রধান ইউক্রেনের ইউরোপীয় ইউনিয়নে যোগদান দ্রুত শেষ করতে সব কিছু করার প্রতিশ্রুতি দিয়েছেন। এ সময় তিনি বলেন, আমরা ইউরোপীয় ইউনিয়নের পূর্ণাঙ্গ সদস্য হতে যাচ্ছি।

তিনি আরও বলেন, ইইউতে অন্তর্ভুক্ত হওয়ার আমলাতান্ত্রিক দীর্ঘ প্রক্রিয়া, স্বাভাবিকভাবে যেটা বছরের পর বছর লাগে; সেটা মাস এবং সপ্তাহে নিয়ে আসা হচ্ছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ