বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ।। ২৬ কার্তিক ১৪৩৩ ।। ১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
অগ্নিকাণ্ড: জামিয়া আশরাফিয়ার পাশে ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ আরও চার দেশের নাগরিকদের জন্য সৌদির ট্যুরিস্ট ভিসা চালু নেত্রকোনার সেই মাদরাসা শিক্ষকের মৃত্যুদণ্ড কপ-৩১ সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির জামিয়া আশরাফিয়ার আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে ছাত্র জমিয়তের নেতারা ‘প্রায় ৯০ হাজার কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্প পাইপলাইনে রয়েছে’ গাবতলীতে বাসের ধাক্কায় একই পরিবারের ২ জন নিহত ক্যাসেটে কোরআন শুনে শুনেই হাফেজা হলেন ইয়েমেনের নিরক্ষর বৃদ্ধা স্বর্ণের দাম কমল ২ হাজার ৭৪১ টাকা

ছুটির দিনে ৫৫ সহস্রাধিক টিকাদান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনার সংক্রমণ রোধে শুক্রবার (১৮ মার্চ) ছুটির দিনেও সারাদেশের বিভিন্ন কেন্দ্রে টিকাদান কর্মসূচি অব্যাহত ছিল।

গত ২৪ ঘণ্টায় ৫৫ হাজার ৪০৬ জনকে টিকা দেওয়া হয়েছে। তাদের মধ্যে প্রথম ডোজ ৪ হাজার ৮১১ জন, দ্বিতীয় ডোজ ১৮ হাজার ৬৭০ জন ও বুস্টার ডোজ ৩১ হাজার ৯২৫ জন।

শনিবার (১৯ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, চলমান টিকাদান কর্মসূচির আওতায় শুক্রবার (১৮ মার্চ) সারাদেশে টিকা নিয়েছেন ৫৫ হাজার ৪০৬ জন। এ নিয়ে দেশে মোট টিকা নেওয়ার সংখ্যা ২২ কোটি ৩১ লাখ ২৩ হাজার ৮৫০। এরমধ্যে প্রথম ডোজ ১২ কোটি ৬৩ লাখ ৫০ হাজার ৪১৭। দ্বিতীয় ডোজের টিকা নেওয়ার সংখ্যা ৯ কোটি ১০ লাখ ৩০ হাজার ৬৩৩ ও বুস্টার ডোজের সংখ্যা ৫৭ লাখ ৪২ হাজার ৮০০ জন।

করোনা সংক্রমণ রোধে ২০২১ সালের ২৭ জানুয়ারি সরকারি উদ্যোগে বিনামূল্যে টিকাদান কার্যক্রম শুরু হয়। ওইদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভারতের সিরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকার টিকার মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন।

পরে ৭ ফেব্রুয়ারি থেকে সারাদেশে গণটিকাদান কার্যক্রম শুরু হয়। বর্তমানে দেশে অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার, সিনোফার্ম, মডার্না, সিনোভ্যাক ও জনসন অ্যান্ড জনসনের টিকা দেওয়া হচ্ছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ