রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২২ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি আত্মস্বীকৃত মুনাফিকের দলে পরিণত হয়েছে আজকের বিএনপি: আমিরে মজলিস ‘চিহ্নিত দুর্বলতা কাটিয়ে মাদরাসা শিক্ষায় আধুনিকায়ন ও সংস্কার জরুরি’ বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি নবীজির ইজ্জত রক্ষায় সংসদে বিল পাস করার দাবি মুক্তিযোদ্ধা-প্রজন্ম সম্মেলন সফল করতে মজলিসে শুরার যৌথ সভা নবীপ্রেমীদের হৃদয় ছুঁয়ে গেল ‘ইশকে নাবি মেহফিল’ সেরা হজ গাইডদের পুরস্কার ৫ লাখ টাকা, ভবিষ্যতে আরও বাড়ানোর ঘোষণা ১১৫ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দেওয়ায় মাওলানা আরশাদ মাদানীর ক্ষোভ ইসলামী আন্দোলন মুলাদী উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা

৩ দিন ধরে নিখোঁজ বুয়েট শিক্ষার্থী, থানায় জিডি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী তারেক ইফতেখার ৩ দিন ধরে নিখোঁজ বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

গত মঙ্গলবার বুয়েটের সিনিয়র সিকিউরিটি অফিসার আবুল কালাম আজাদ শিক্ষার্থী নিখোঁজের বিষয়ে থানায় জিডি করেছেন। তারেক ইফতেখার বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ১৭ ব্যাচের শিক্ষার্থী।

জিডিতে বলা হয়, গত ১৪ মার্চ তারেক তার মেজো ভাইয়ের বাসা বাড্ডায় যাওয়ার উদ্দেশে বিকেল ৪টার দিকে বুয়েটের ড. এম এ রশীদ হল থেকে বের হন।

গতকাল তার মেজো ভাই তারেক মুহাম্মদ ইরফান হলে এসে জানান তার ভাইয়ের মোবাইল ফোন বন্ধ পাচ্ছেন। তার বাসায়ও যাননি ছোট ভাই। নিকটাত্মীয়দের কাছে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাইয়ূম জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সঙ্গে নিয়ে নিখোঁজ তারেক ইফতেখারের সন্ধানে কাজ করছেন তারা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ