বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের, বিভিন্ন এলাকায় বিস্ফোরণ জাতির আকাঙ্ক্ষা-প্রত্যাশা পূরণে এবারের বাজেট: অর্থমন্ত্রী ওমান উপকূলে ভারতীয় জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, নিখোঁজ ৩ দুপুরের মধ্যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা তুচ্ছ ঘটনায় রণক্ষেত্র ভৈরব, ওসিসহ আহত অর্ধশতাধিক বানিয়াচংয়ে ইসলামী সংগ্রাম পরিষদের ৫১ সদস্যের কমিটি গঠন জৈন্তাপুর উপজেলা জমিয়তের সভাপতির ইন্তেকাল, কেন্দ্রীয় কমিটির শোক ‘আদর্শবান ও প্রশিক্ষিত কর্মীরাই একটি সংগঠনের প্রকৃত শক্তি’ শুক্রবার মসজিদে হারাম ও মসজিদে নববীতে খুতবা দেবেন যে দুই শায়খ বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় সৌদি হজমন্ত্রীর ভূয়সী প্রশংসা

ঢাকায় পৌঁছেছেন ইউক্রেনে হামলার শিকার ২৮ নাবিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইউক্রেনের অলভিয়া বন্দরে রকেট হামলার শিকার 'বাংলার সমৃদ্ধি' জাহাজের ২৮ নাবিক রোমানিয়া থেকে দেশে পৌঁছেছেন।

বাংলাদেশি নাবিকদের বহনকারী টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটটি বুধবার বেলা সোয়া ১২টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে। তাদের মেডিক্যাল চেকআপ শেষে ইমিগ্রেশনে নেয়া হয়।

এছাড়া রকেট হামলায় নিহত 'বাংলার সমৃদ্ধি' জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের মরদেহ ইউক্রেনের একটি বাংকারের ফ্রিজারে সংরক্ষণ করে রাখা হয়েছে। পরবর্তীতে সুবিধাজনক সময়ে তার মরদেহ দেশে ফেরত আনা হবে।

এর আগে, মঙ্গলবার বাংলাদেশ সময় রাত পৌনে ২টার দিকে রোমানিয়ার রাজধানী বুখারেস্ট থেকে তারা দেশের উদ্দেশে রওনা করেন। তাদের ফ্লাইটটি ইস্তাম্বুল-দুবাই হয়ে আজ ঢাকায় পৌঁছায়। গতকাল রাতে এ তথ্য নিশ্চিত করেন রোমানিয়ায় নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত দাউদ আলী।

গেল ২২শে ফেব্রুয়ারি 'বাংলার সমৃদ্ধি' পণ্যবাহী জাহাজটি ইউক্রেনে পৌঁছালে যুদ্ধে আটকা পড়ে। পণ্য নেয়ার পরিকল্পনা বাতিল করে চ্যানেল ক্লিয়ার হওয়ার অপেক্ষায় ছিল জাহাজটি।

এর মধ্যেই ২রা মার্চ জাহাজটি রকেট হামলার শিকার হয়। এতে নিহত হন হাদিসুর রহমান। এরপর রাশিয়ার সহযোগিতায় ইউক্রেনের বন্দরে আটকে থাকা বাকি ২৮ নাবিককে ইউক্রেন থেকে সড়কপথে মলদোভা হয়ে তারা রোমানিয়ার রাজধানী বুখারেস্টে সরিয়ে নেয়া হয়। পরে রোমানিয়ার বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় তাদের সেখানে একটি হোটেলে রাখা হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ