বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের, বিভিন্ন এলাকায় বিস্ফোরণ জাতির আকাঙ্ক্ষা-প্রত্যাশা পূরণে এবারের বাজেট: অর্থমন্ত্রী ওমান উপকূলে ভারতীয় জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, নিখোঁজ ৩ দুপুরের মধ্যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা তুচ্ছ ঘটনায় রণক্ষেত্র ভৈরব, ওসিসহ আহত অর্ধশতাধিক বানিয়াচংয়ে ইসলামী সংগ্রাম পরিষদের ৫১ সদস্যের কমিটি গঠন জৈন্তাপুর উপজেলা জমিয়তের সভাপতির ইন্তেকাল, কেন্দ্রীয় কমিটির শোক ‘আদর্শবান ও প্রশিক্ষিত কর্মীরাই একটি সংগঠনের প্রকৃত শক্তি’ শুক্রবার মসজিদে হারাম ও মসজিদে নববীতে খুতবা দেবেন যে দুই শায়খ বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় সৌদি হজমন্ত্রীর ভূয়সী প্রশংসা

আগামীকাল শুরু হচ্ছে বেফাকের ৪৫তম কেন্দ্রীয় পরীক্ষা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম
নির্বাহী সম্পাদক>

আগামীকাল ৯ মার্চ (বুধবার) থেকে শুরু হচ্ছে কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ৪৫তম কেন্দ্রীয় পরীক্ষা। শুক্রবারসহ ৮দিন চলবে পরীক্ষা। এবারের পরীক্ষায় সব ধরণের অনিয়মরোধে ডিজিটাল পদ্ধতি অবলম্বন করতে যাচ্ছে বেফাক।

আপাতত শরহে বেকায়া, মেশকাত এই দুই জামাতের প্রশ্নপত্র ডিজিটাল পদ্ধতিতে কেন্দ্রে পাঠানো হবে বলে নিশ্চিত করেছে বেফাকের একাধিক সূত্র। নাহবেমীর এবং  তাইসিরের প্রশ্নপত্রের বিষয়ে এখনও এই পদ্ধতি অবলম্বনের কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি।

অনিয়ম রোধে টেলিগ্রাম, ই-মেইলসহ ডিজিটাল বিভিন্ন মাধ্যম ব্যবহার করা হতে পারে। তবে ঠিক কি ধরনের পদ্ধতি অবলম্বন করা হতে পারে এ বিষয়ে এখনো বিস্তারিত, সুস্পষ্ট কোনো ধারণা পাওয়া যায়নি বেফাক সংশ্লিষ্ট সূত্র থেকে।

গত তিন বছর ধরে হাইয়াতুল উলিয়ার কেন্দ্রীয় পরীক্ষায় প্রশ্নপত্র পরীক্ষা শুরুর ১০ মিনিট আগে হলগুলোতে পৌঁছানো হচ্ছে। এবার বেফাকের অধীনে অনুষ্ঠিত হতে যাওয়া মেশকাত ও শরহে বেকায়া পরীক্ষা নিয়ে অনিয়ম ঠেকাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সূত্র।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ