বুধবার, ১১ নভেম্বর ২০২৬ ।। ২৬ কার্তিক ১৪৩৩ ।। ১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘ফ্যাসিবাদ পুনরুত্থানের চেষ্টা করছে, প্রতিরোধে সরকার ব্যর্থ’ মাওলানা ফজলুর রহমানের দলের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের খোঁজ নিতে জামিয়া আশরাফিয়ায় খেলাফত মজলিস নেতারা মসজিদে নববির স্মার্ট কমান্ড সেন্টার ২৪ ঘণ্টা সচল গণভোটের রায় উপেক্ষা করলে মানুষ আবার রাজপথে নামবে: আমিরে মজলিস দাঁতে ক্যাপ লাগালে অজু-গোসল হবে কি? আল্লামা নূরুল হুদা ফয়েজী (রহ.)-এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা কাল  শীতের শাকসবজিতে পুষ্টির সমাহার, সুরক্ষিত থাকবে শরীর ইসরায়েলি গুলিতে প্রাণ গেল ১৪ বছর বয়সী ফিলিস্তিনি কিশোরের  আফতাবনগরে তিন দিনব্যাপী ইসলাহী ইজতেমা, আসছেন মাওলানা মাহমুদ মাদানী

বাবাকে হত্যার ৩০ বছর পর ঘাতক ছেলে গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজশাহীর চারঘাটে ৩০ বছর পর পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আকছেদ আলী (৫৫) নামে এক ব্যক্তি। বাবাকে হত্যার অপরাধে তার যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। এরপর থেকেই সে পলাতক।

রবিবার সকালে তাকে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার সন্ধ্যার দিকে চারঘাটের শলুয়া এলাকার একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি আকছেদ আলী চারঘাট উপজেলার শলুয়া এলাকার মৃত মহসিন আলীর ছেলে। ১৯৯১ সালে আকছেদ আলী তার বাবাকে কুপিয়ে হত্যা করে। হত্যার পর থেকে দীর্ঘ ৩০ বছর পলাতক ছিল।

ওসি জানান, আকছেদ আলী ১৯৯১ সালের ২৭ ডিসেম্বর পারিবারিক কলহকে কেন্দ্র করে তার বাবা মহসিন আলীকে হত্যা করে। এরপর ১৯৯২ সালের ১ জানুয়ারি চারঘাট থানায় হত্যা মামলা দায়ের করে তার পরিবার। দীর্ঘ সময় তদন্ত, সাক্ষ্য-প্রমাণ ও বিচারকাজ শেষে ২০১৩ সালে বিভাগীয় স্পেশাল জজ আদালত আকসেদ আলীকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। আদালতের রায় ঘোষণার পরও আকছেদ আলী পলাতক ছিল। তার কোনো খোঁজ পায়নি।

এরই মধ্যে পুলিশ জানতে পারে, আকছেদ আলী নাম-পরিচয় পাল্টে ঢাকায় বসবাস করছে। পরে পুলিশও ছদ্মবেশে আকছেদ আলীকে নানা রকম প্রলোভন দেখিয়ে চারঘাটের শলুয়া গ্রামে নিয়ে আসে। এরপর শনিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

ওসি জাহাঙ্গীর আলম বলেন, ‘আকছেদ আলী দীর্ঘদিন পলাতক ছিল। আমরা নানা রকম কৌশল খাঁটিয়ে তাকে গ্রেফতার করেছি। রবিবার তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।’

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ