শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান

দিনাজপুরে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ২৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দিনাজপুর চিরিবন্দর উপজেলার রংপুর-দশমাইল মহাসড়কে রাণীরবন্দর বড়ভিটা এলাকায় যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় অন্তত ২৬ জন যাত্রী আহত হয়েছে।

আজ মঙ্গলবার (১ মার্চ) সকাল সাড়ে ৯টায় এই দূর্ঘটনা ঘটে। আহতদের দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল, সৈয়দপুর হাসাপাতাল ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দূর্ঘটনার পর সড়কের দুই ধারে তীব্র যানজটের সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দ্রুতগতিতে দুটি বাসা আসছিল। এ সময় একটি অটো ভ্যানকে সাইট দিতে গিয়ে ঢাকা থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী পদ্মা পরিবহন যাত্রীবাহী কোচের সঙ্গে রংপুরগামী সুজাত পরিবহনের সংঘর্ষ হয়। সংঘর্ষে দুটি বাসই দুমড়ে-মুচড়ে যায়। এ সময় স্থানীয় জনসাধারণসহ সৈয়দপুর ফায়ার সার্ভিস, চিরিরবন্দর থানা পুলিশ ও দশমাইল হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালায়।

এ ঘটনায় দুই বাস চালক ও একজন হেলপারসহ অন্তত ২৬ জন যাত্রী আহত হয়েছেন। এতে বেশ কিছু সময় যানবাহন চলাচল বন্ধ থাকে। বাস দুটি রাস্তা থেকে সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।

চিরিরবন্দর থানার ওসি বজলুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। আহতদের চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজন চালককে দিনাজপুর মেডিকেল কলেজ হাসাপাতালে এবং আহত আরেক চালক ও হেলপারকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ