শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘বিএনপি-জামায়াত ক্ষমতার বলয়ে ঢুকে সংস্কার থেকে সরে এসেছে’ নামাজ দীনের স্তম্ভ, অন্য সব আমল যাচাইয়ের মাপকাঠি: শায়খ জুহানি বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি

সাংবাদিকদের পূর্ণাঙ্গ ডাটাবেজ তৈরি চলমান রয়েছে: প্রধান তথ্য কর্মকর্তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সিলেটে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা মো. শাহেনুর মিয়া বলেছেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে তথ্যভাণ্ডারের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কারা সাংবাদিকতা করছে তারও একটা পূর্ণাঙ্গ ডাটাবেজ তৈরি চলমান রয়েছে।’

আজ শুক্রবার সকালে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত গণমাধ্যমকর্মীরা তাদের সমস্যা, সম্ভাবনা ও সুস্থধারার সাংবাদিকতার ক্ষেত্রে বিভিন্ন পরামর্শ তুলে ধরেন।

পরে রাষ্ট্রের প্রধান তথ্য কর্মকর্তা মো. শাহেনুর মিয়া বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে তথ্যভাণ্ডারের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কারা সাংবাদিকতা করছে তার পূর্ণাঙ্গ ডাটাবেজ তৈরি চলমান রয়েছে। নির্মাণ হচ্ছে তথ্য কমপ্লেক্স। যা বাস্তবায়ন হলে অনেক সমস্যা সমাধান হয়ে যাবে। তাছাড়া অনলাইন নীতিমালার বিষয়টি চূড়ান্ত পর্যায়ে আছে। যা বাস্তবায়ন হলে অনেক বিতর্কের অবসান হবে।’

এ সময় সাংবাদিকদের গ্রাচ্যুইটি, পেনশন ও ওয়েজবোর্ড বাস্তবায়নের ব্যাপারে প্রধানমন্ত্রী অত্যন্ত সহানুভূতিশীল বলেও উল্লেখ করেন প্রধান তথ্য কর্মকর্তা।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার আহসানুল আলম, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, সিনিয়র সাংবাদিক আল আজাদ, ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি ম‌ঈন উদ্দিন মনজু ও সাধারণ সম্পাদক মারুফ আহমেদ, ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি শেখ আশরাফুল আলম নাসিরসহ গণমাধ্যমকর্মীরা।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ