শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘সুন্দর বাংলাদেশ গড়ার কাজ তরুণদেরই শুরু করতে হবে’ ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় মহিলা ইউনিটের ৩৬ সদস্যের কমিটি ঘোষণা ‘বিএনপি-জামায়াত ক্ষমতার বলয়ে ঢুকে সংস্কার থেকে সরে এসেছে’ নামাজ দীনের স্তম্ভ, অন্য সব আমল যাচাইয়ের মাপকাঠি: শায়খ জুহানি বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন

আগামীকাল থেকে শুরু মাহফিল, চরমোনাইয়ের পথে লাখ লাখ মুসল্লি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আদিয়াত হাসান: আগামীকাল শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে ৩ দিন ব্যাপী চরমোনাইয়ের ঐতিহাসিক ফাল্গুনের মাহফিল। চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের উদ্বোধনী বয়ানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হবে এ মাহফিল।

আওয়ার ইসলামকে এ তথ্য নিশ্চিত করেছেন চরমোনাই মাহফিল আয়োজক সংগঠন বাংলাদেশ মুজাহিদ কমিটির মজলিসে খাস-এর সদস্য মাওলানা গাজী আতাউর রহমান।

এদিকে কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন, ইতোমধ্যেই মাহফিলের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে৷ মুসল্লীদের সব ধরনের সেবা যাতে নিশ্চিত হয় সেদিকে বিশেষ খেয়াল রাখা হয়েছে৷ মাহফিল প্যান্ডেল সংলগ্ন অস্থায়ী হাসপাতাল আগের তুলনায় আরো উন্নত করা হয়েছে৷

চরমোনাই’র এ মাহফিলকে কেন্দ্র করে সারাদেশ থেকে আগত লাখো ভক্তবৃন্ত ও মুরিদদের জিকিরে মুখরিত হয়ে উঠেছে চরমোনাই ময়দান।

স্থানীয় মুসল্লিদের বরাতে জানা যায়, চরমোনাই ময়দানের সবগুলো মাঠই প্রস্তুত করা হয়েছে আগত মাহফিল উপলক্ষ্যে। প্রত্যেকটি মাঠই কানায় কানায় ভরে যায় মাহফিল শুরুর আগের দিনই।

তিন দিনের মাহফিলের প্রতিদিন বাদ ফজর ও বাদ মাগরিব পীর সাহেব রেজাউল করীম ও ইসলামী আন্দোলনের নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বয়ান করবেন। এছাড়াও এ তিনদিন বিভিন্ন সময়ে দেশ-বিদেশের প্রখ্যাত আলেমগণ ও বিদেশি মেহমানগণ গুরুত্বপূর্ণ বয়ান রাখবেন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ