শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘সুন্দর বাংলাদেশ গড়ার কাজ তরুণদেরই শুরু করতে হবে’ ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় মহিলা ইউনিটের ৩৬ সদস্যের কমিটি ঘোষণা ‘বিএনপি-জামায়াত ক্ষমতার বলয়ে ঢুকে সংস্কার থেকে সরে এসেছে’ নামাজ দীনের স্তম্ভ, অন্য সব আমল যাচাইয়ের মাপকাঠি: শায়খ জুহানি বিশ্বমানের একটি জামিয়ার গল্প যুক্তরাষ্ট্রে জুমার বয়ান ও ইমামতি করলেন পীর সাহেব চরমোনাই শোক জানাতে মাওলানা সাঈদুর রহমান আজমির বাসভবনে ভারতের প্রতিরক্ষামন্ত্রী ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন

আগামীকাল শেখ জনূরুদ্দীন র. দারুল কুরআন চৌধুরীপাড়া মাদ্রাসায় দোয়া মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর শেখ জনূরুদ্দীন র. দারুল কুরআন মাদ্রাসা চৌধুরীপাড়ার উদ্যোগে শিক্ষার্থীদের পাগড়ী প্রদান ও পুরস্কার বিতরণ উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

আগামী  ( ২৫ ফেব্রুয়ারি)  শুক্রবার বিকেল চারটায় মাদ্রাসা মাঠে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ও ছাত্রদের হাতে পুরস্কার তুলে দিবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিশেষ অতিথি হিসেবে থাকবেন সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ কে এম রহমতুল্লাহ।

অনুষ্ঠানে দোয়া পরিচালনা করবেন জামিয়া ইকরা বাংলাদেশের মহাপরিচালক আল্লামা ফরিদ উদ্দিন মাসউদ।

বিশেষ নসিহত করবেন, শাইখুল হাদিস আল্লামা আব্দুল মতিন।

বুখারী শরীফের দরস প্রদান করবেন মাদ্রাসার মুহতামিম ও শাইখুল হাদিস আল্লামা মাহফুজুল হক কাসেমী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মসজিদ-ই- নূর  শেখ জনূরুদ্দীন র. দারুল কুরআন চৌধুরীপাড়া মাদ্রাসার মুতাওয়াল্লী মুহাম্মাদ ইমাদুদ্দীন নোমান।

মাদরাসার মুহতামিম ও শাইখুল হাদিস আল্লামা মাহফুজুল হক কাসেমী মাহফিল সফল ও সবাইকে  মাহফিলে অংশ গ্রহণের আহ্বান জানিয়েছেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ