শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ২১ ভাদ্র ১৪৩৩ ।। ২৩ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুক্তিযোদ্ধা-প্রজন্ম সম্মেলন সফল করতে মজলিসে শুরার যৌথ সভা নবীপ্রেমীদের হৃদয় ছুঁয়ে গেল ‘ইশকে নাবি মেহফিল’ সেরা হজ গাইডদের পুরস্কার ৫ লাখ টাকা, ভবিষ্যতে আরও বাড়ানোর ঘোষণা ১১৫ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দেওয়ায় মাওলানা আরশাদ মাদানীর ক্ষোভ ইসলামী আন্দোলন মুলাদী উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা সুলতান দ্বিতীয় আবদুল হামিদের জীবন পড়ে জার্মান নারীর ইসলাম গ্রহণ ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে আশারা চ্যারিটি ফাউন্ডেশনের কর্মযজ্ঞ ‘মসজিদকে পরিবর্তনের প্রাণকেন্দ্রে পরিণত করার দায়িত্ব ইমামদের’ শীঘ্রই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে: ত্রাণমন্ত্রী জেদ্দায় ইসলামি ফিকহ একাডেমির সেমিনারে যোগ দিচ্ছেন মুফতি মিযানুর রহমান সাঈদ

কুষ্টিয়ার আশরাফুল উলুম মাদরাসায় চলছে শিক্ষার্থীদের ভ্যাকসিন কার্যক্রম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মো. নুর আলম খান: বাংলাদেশের কওমি মাদরাসা গুলোর সর্বোচ্চ সংস্থা আলহাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কাওমিয়া’র ঘোষিত টিকাদান কর্মসূচি অনুযায়ী সার়া দেশের বিভিন্ন কেন্দ্রে চলছে কওমি শিক্ষার্থীদের জন্য ভ্যাকসিন কার্যক্রম।

এরই ধারাবাহিকতায় বেফাক ঘোষিত কেন্দ্র কুষ্টিয়ার ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ  আশরাফুল উলুম মাদ্রাসায় আজ বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে টিকাদান কর্মসূচি চলছে । হাইয়াতুল উলিয়া, কুষ্টিয়া জেলা সিভিল সার্জন ও জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে এই কর্মসূচিতে এখন পর্যন্ত টিকা গ্রহণ করেছে প্রায় ৭৫০ জন শিক্ষার্থী।

এছাড়া যারা ইতিপুর্বে দ্বিতীয় ডোজ সম্পন্ন করেছে তাদেরকে টিকার কার্ড প্রদান করা হয়। এতে অংশ নেয় হিফজ, কিতাব, কিরাত বিভাগের ছাত্ররা।

মাদরাসা কর্তৃকপক্ষ জানায়, সকল ছাত্রকে টিকার আওতায় নিয়ে আসা হয়েছে এবং যারা বাদ পড়েছে তাদেরও টিকার ব্যবস্থা করার উদ্যোগ চলছে। তবে মাদরাসা প্রাঙ্গণে স্থান সংকুলন না হওয়ায় কুষ্টিয়া সিভিল সার্জন অফিসে টিকাদান কর্মসুচি অনুষ্ঠিত হয়।

প্রসঙ্গত, সারাদেশের কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের কোভিড-১৯ ভ্যাকসিনের আওতায় আনার উদ্যোগ নেয় বাংলাদেশের কওমি মাদরাসারগুলোর সর্বোচ্চ শিক্ষা অথরিটি আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কাওমিয়া বাংলাদেশ। ভাইরাস থেকে সুরক্ষিত রেখে শিক্ষার সুশৃংখল পরিবেশ বজায় রাখতে প্রত্যেক জেলার সংশ্লিষ্ট স্বাস্থ্য বিভাগের সাথে যোগাযোগ রক্ষা করে এই টিকা প্রদান কার্যক্রম সম্পন্ন করার উদ্যোগ নেয় বোর্ডটি।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ