শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ২১ ভাদ্র ১৪৩৩ ।। ২৩ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুক্তিযোদ্ধা-প্রজন্ম সম্মেলন সফল করতে মজলিসে শুরার যৌথ সভা নবীপ্রেমীদের হৃদয় ছুঁয়ে গেল ‘ইশকে নাবি মেহফিল’ সেরা হজ গাইডদের পুরস্কার ৫ লাখ টাকা, ভবিষ্যতে আরও বাড়ানোর ঘোষণা ১১৫ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দেওয়ায় মাওলানা আরশাদ মাদানীর ক্ষোভ ইসলামী আন্দোলন মুলাদী উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা সুলতান দ্বিতীয় আবদুল হামিদের জীবন পড়ে জার্মান নারীর ইসলাম গ্রহণ ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে আশারা চ্যারিটি ফাউন্ডেশনের কর্মযজ্ঞ ‘মসজিদকে পরিবর্তনের প্রাণকেন্দ্রে পরিণত করার দায়িত্ব ইমামদের’ শীঘ্রই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে: ত্রাণমন্ত্রী জেদ্দায় ইসলামি ফিকহ একাডেমির সেমিনারে যোগ দিচ্ছেন মুফতি মিযানুর রহমান সাঈদ

সড়ক দুর্ঘটনায় কওমি মাদ্রাসাশিক্ষার্থী নিহত; আহত দুই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাসউদুর রহমান ফকির
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি>

নেত্রকোনার দুর্গাপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় ইয়াসিন আহমেদ (১৪) নামের এক মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছে। সোমবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জানা যায়, নিহত ইয়াসিন উপজেলার চন্ডিগড় ইউনিয়নের মউ গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, পাহাড়ে ঘুরতে যাওয়ার জন্য সোমবার স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে মোটরসাইকেল ভাড়া ইয়াসিনসহ আরো দুজন। তারা জামিয়া হুসাইনিয়া ফয়জুল উলুম মাদ্রাসায় মিজান জামাতের ছাত্র। জানিরগাঁও মোড়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি কাঁঠাল গাছের সাথে ধাক্কা খায়। এই সময় ইয়াসিন ও জুবায়ের ছিটকে পড়ে গুরুতর আহত হন।

এরপর স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইয়াসিনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে সে মৃত্যুবরণ করে। অন্য দুইজন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে যায়।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত ওসি মীর মাহবুবুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ