শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ২১ ভাদ্র ১৪৩৩ ।। ২৩ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুক্তিযোদ্ধা-প্রজন্ম সম্মেলন সফল করতে মজলিসে শুরার যৌথ সভা নবীপ্রেমীদের হৃদয় ছুঁয়ে গেল ‘ইশকে নাবি মেহফিল’ সেরা হজ গাইডদের পুরস্কার ৫ লাখ টাকা, ভবিষ্যতে আরও বাড়ানোর ঘোষণা ১১৫ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দেওয়ায় মাওলানা আরশাদ মাদানীর ক্ষোভ ইসলামী আন্দোলন মুলাদী উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা সুলতান দ্বিতীয় আবদুল হামিদের জীবন পড়ে জার্মান নারীর ইসলাম গ্রহণ ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে আশারা চ্যারিটি ফাউন্ডেশনের কর্মযজ্ঞ ‘মসজিদকে পরিবর্তনের প্রাণকেন্দ্রে পরিণত করার দায়িত্ব ইমামদের’ শীঘ্রই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে: ত্রাণমন্ত্রী জেদ্দায় ইসলামি ফিকহ একাডেমির সেমিনারে যোগ দিচ্ছেন মুফতি মিযানুর রহমান সাঈদ

পাবনায় হত্যা মামলায় ৩ সহোদরের যাবজ্জীবন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাবনায় একটি হত্যা মামলার আসামি তিন সহোদরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার দুপুরে পাবনার বিশেষ জেলা ও দায়রা জজ মো. আহসান তারেক এ রায় দেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী দেওয়ান মজনুল হক।

দণ্ডিতরা হলেন কাশিনাথপুরের চরপাড়া গ্রামের মো. শাহেদ আলীর তিন ছেলে মো. বাবু (৩৮), মো. মোস্তফা (৩২) ও মো. আবু (৩৫)।

দণ্ডিত সবাই পলাতক রয়েছেন বলে জানান অ্যাডভোকেট মজনুল। তিনি বলেন, ২০১০ সালে শাহীন হোসেন (৩০) নামের এক যুবককে হত্যার দায়ে তিন সহোদরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।

নিহত শাহীন পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের কাশিনাথপুরের চরপাড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। পেশায় কাঠমিস্ত্রী ছিলেন শাহীন।

মামলার এজাহারের বরাতে অ্যাডভোকেট মজনুল বলেন, ২০১০ সালের ২৭ জুলাই রাতে শাহীন কাজ শেষে বাড়ি ফেরার পথে মালঞ্চির রামানন্দপুরের কালভার্ট রোডে পৌঁছামাত্র পূর্ব-পরিকল্পিতভাবে আসামিরা চাপাতি, টাংগি, লাঠি, লোহার রড, তলোয়ার দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। পরে আশপাশের লোকজন তাকে আশঙ্কাজনক অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ বিষয়ে নিহতের স্ত্রী মোছা. সিমা খাতুন ১০ জনের নাম উল্লেখ করে পাবনা সদর থানায় ২৮ জুলাই একটি হত্যা মামলা দায়ের করেন।

তদন্ত শেষে সাত জনকে বাদ দিয়ে তিন জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। এ মামলায় আসামিপক্ষের আইনজীবী ছিলেন ইদ্রিস আলী।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ