শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নিয়মিত নামাজ আদায়ের শীর্ষে আফগানিস্তান, দৈনিক নামাজ পড়েন ৯৬ শতাংশ লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে ইরানি তরুণীর মৃত্যুদণ্ড আমিরে মজলিসের ১৬ লাখ অনুসারীর ফেসবুক আইডি সরিয়ে দিল মেটা ‘ইসলামের আলোকে নারীর যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে’ স্বামী-স্ত্রীর কেউ পরকীয়ায় জড়ালে অপরজনের করণীয় কী? তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন পূর্বাভাস  ‘সুন্দর বাংলাদেশ গড়ার কাজ তরুণদেরই শুরু করতে হবে’ ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় মহিলা ইউনিটের ৩৬ সদস্যের কমিটি ঘোষণা ‘বিএনপি-জামায়াত ক্ষমতার বলয়ে ঢুকে সংস্কার থেকে সরে এসেছে’

জামিয়া আফতাবনগর ঢাকায় ইসলাহী মাহফিল শনিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ আফফান: আবদুল হাফেজ তাহসীনুল কুরআন মাদরাসা- জামিয়া আফতাবনগর ঢাকায় ফারেগীনদের পাগড়ি প্রদান, বার্ষিক পুরস্কার বিতরণ ও বুখারী শরীফের সর্বশেষ হাদীসের পাঠদান উপলক্ষে দোয়া ও আলোচনা মাহফিল অনুষ্ঠিত হবে।

আগামী ১৯ ফেব্রুয়ারি (শনিবার) মাদরাসা প্রঙ্গণে সকাল ৮টা থেকে দোয়া ও ইসলাহী মাহফিল শুরু হবে। এদিন ফারেগীনদের পাগড়ি প্রদান করবেন আল্লামা শাহ সালাহ উদ্দিন নানুপুরী।

বুখারী শরীফের সর্বশেষ হাদীসের দরস দিবেন- জামিয়া আফতাবনগর ও জামিয়া নূরে মদীনা ঢাকার শাইখুল হাদীস মাওলানা আবূ মূসা কাসেমী।

এতে উপস্থিত থাকবেন- মাওলানা ওমর ফারুক সন্দীপী, মাওলানা মাহফুযুল হক, মাওলানা ইয়াহইয়া মাহমূদ, মাওলানা আবু ছাবের আব্দুল্লাহ, মুফতি মোহাম্মদ আলী, মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমী, মুফতি নজরুল ইসলাম কাসেমী, মাওলানা আবুল হাসান, মাওলানা আসাদ আলহোসাইনী, মাওলানা মকবুল হোসাইন, মাওলানা জহুরুল হকসহ স্বনামধন্য আলেমরা।

এদিকে শনিবার সকাল ১০টায় জামিয়া আফতাবনগর ও জামিয়া নূরে মদীনা ঢাকার শাইখুল হাদীস মাওলানা আবূ মূসা কাসেমীর সকল ছাত্র, মুতাআল্লেকীন ও মুহিব্বিনদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

দূর থেকে আগতদের ১৮ ফেব্রুয়ারি (শুক্রবার) আসার জন্য অনুরোধ জানিয়েছেন আবদুল হাফেজ তাহসীনুল কুরআন মাদরাসা- জামিয়া আফতাবনগর ঢাকার প্রতিষ্ঠাতা মুহতামিম মুফতি মাওলানা মুহাম্মদ শরীফুল ইসলাম। তিনি জানান, আগত মেহমানদের থাকা-খাওয়ার যেন কোন সমস্যা না হয় সে ব্যবস্থা গ্রহন করা হবে।

কোন জেলা থেকে কতজন আসবে তা আগে জানিয়ে দেয়ার জন্য বলেছে মাদরাসা কর্তৃপক্ষ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ