সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন, চলছে ত্রাণ ও উদ্ধার তৎপরতা দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে একগুচ্ছ জরুরি নির্দেশনা মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর 

মাত্র ৩ মাসে হিফজ সম্পন্ন করলেন বিস্ময়বালক জাকারিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ আল আমিন মাত্র ৩ মাস ৪দিনে সম্পূর্ণ কোরআনের হিফজ সম্পন্ন করেছে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় অবস্থিত ‘কাজিপুর আল জামিয়াতুল মাদানিয়া মাদরাসার হিফজ বিভাগের ছাত্র মুহাম্মদ জাকারিয়া।

আজ সোমবার (১৩ ফেব্রুয়ারি) জাকারিয়া আনুষ্ঠানিকভাবে হিফজ সম্পন্ন করে। ১১ বছরের এ শিশু মাত্র ৯৪দিনে পুরো কোরআনুল কারিম হিফজ করে বিরল কৃতিত্বের স্বাক্ষর রাখে।

তার মেধা এতটাই প্রখর যে— সে সর্বনিম্ন ৩ পৃষ্ঠা থেকে সর্বোচ্চ ২৫ পৃষ্ঠা পর্যন্ত একদিনে মুখস্থ করেছে। জাকারিয়ার সাথে কথা বলে জানা যায় মাত্র দুই-তিনবার পড়লেই তার হাফিজী কোরআন শরিফের ১৬ লাইন বিশিষ্ট একপৃষ্ঠা মুখস্থ হয়ে যায়। বিস্ময়বালক জাকারিয়ার বাড়ি বগুড়া জেলার ধুনট উপজেলার অন্তর্গত গোপালনগর গ্রামে।

জাকারিয়ার উস্তাদ হাফেজ আবুল হাসান বলেন— তার ঈর্ষণীয় সাফল্যের জন্য আমি মহান আল্লাহর কৃতজ্ঞতা আদায় করছি। আল্লাহ সবাইকে এ নেয়ামত দেন না। তার উস্তাদ হিসেবে আমি গর্বিত। আমি আশাবাদি জাকারিয়া তার এ বিরল মেধাকে দ্বীন-ইসলামের কল্যাণে কাজে লাগাবে ইনশাআল্লাহ।

জাকারিয়ার বাবা মুহাব্বত আলীর কাছে তার অনুভূতি জানতে চাইলে তিনি বলেন আমি আজ অত্যন্ত আনন্দিত। খুশিতে আমি ভাষা হারিয়ে ফেলেছি। আমি চাই ও কওমীধারার শিক্ষায় সর্বোচ্চ ডিগ্রি অর্জন করুক।

জাকারিয়ার এ বিস্ময়কর প্রতীভার প্রতি সম্মান জানাতে আজ কাজিপুর আল জামিয়াতুল মাদানিয়া মাদরাসায় এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মাদরাসার পরিচালক মাওলানা আবু নাঈম ফয়জুল্লাহ বলেন— মহান আল্লাহ কোরআন সংরক্ষণের যে ঐতিহাসিক ঘোষণা প্রদান করেছেন, এ সকল জাকারিয়াদের মাধ্যমে তারই বাস্তবায়ন ঘটান।

তবে মনে রাখতে হবে— কোরআনের শব্দ মুখস্থ করাই সফলতা নয়, বরং কোরআনের মর্ম অনুধাবন করে সে অনুযায়ী নিজের জীবনকে রাঙিয়ে তোলাই প্রকৃত সফলতা। ওর অভিভাবক ও সংশ্লিষ্ট সকলকে খেয়াল রাখতে হবে, যাতে ও কখনো বিচ্যুত না হয়। আমরা ইনশাআল্লাহ ওকে হাফেজে কোরআনের পাশাপাশি কুতুবে সিত্তাহরও হাফেজ বানাবো ইনশাআল্লাহ। আল্লাহ তার এ প্রতিভাকে দ্বীনের জন্য কবুল করুন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ