রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২১ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুক্তিযোদ্ধা-প্রজন্ম সম্মেলন সফল করতে মজলিসে শুরার যৌথ সভা নবীপ্রেমীদের হৃদয় ছুঁয়ে গেল ‘ইশকে নাবি মেহফিল’ সেরা হজ গাইডদের পুরস্কার ৫ লাখ টাকা, ভবিষ্যতে আরও বাড়ানোর ঘোষণা ১১৫ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দেওয়ায় মাওলানা আরশাদ মাদানীর ক্ষোভ ইসলামী আন্দোলন মুলাদী উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা সুলতান দ্বিতীয় আবদুল হামিদের জীবন পড়ে জার্মান নারীর ইসলাম গ্রহণ ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে আশারা চ্যারিটি ফাউন্ডেশনের কর্মযজ্ঞ ‘মসজিদকে পরিবর্তনের প্রাণকেন্দ্রে পরিণত করার দায়িত্ব ইমামদের’ শীঘ্রই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে: ত্রাণমন্ত্রী জেদ্দায় ইসলামি ফিকহ একাডেমির সেমিনারে যোগ দিচ্ছেন মুফতি মিযানুর রহমান সাঈদ

ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় দুই স্কুলছাত্রী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান
খাগড়াছড়ি প্রতিনিধি>

ফটিকছড়িতে ট্রাফিক পুলিশের তাড়া খেয়ে ধানবাহী গাড়ির চাপায় দুই স্কুলছাত্রী নিহত।

বুধবার (৯ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের ফটিকছড়ির সিএন্ডবি মাঠ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- আবুল বশরের মেয়ে মিশু আকতার (১৬) ও মোহাম্মদ লোকমানের মেয়ে নিশা মনি (১৮)। তারা উভয়ে পাইন্দং ইউনিয়নের বাসিন্ধা এবং পাইন্দং হাইদচকিয়া উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী।

এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক অবরোধ করে স্থানীয় জনতা। বিক্ষুদ্ধ জনতা সার্জেন্টের মোটরসাইকেল ও চাঁদের গাড়িতে আগুন দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম শহর থেকে আসা তিন জন ট্রাফিক পুলিশ পাইন্দং পেলাগাজীর দিঘীর পাশে রাইসমিলে ধান বহনকারী একটি গাড়িকে ধাওয়া করে। গাড়ির চালক ধাওয়া খেয়ে পালানোর সময় দুই স্কুল ছাত্রীকে ধাক্কা দেয়। এতে দুই ছাত্রী ঘটনাস্থলেই নিহত হয়।

‘ঘটনার পরপর উত্তেজিত জনতা গাড়িটি ও ধাওয়াকারী ট্রাফিক পুলিশের দুইটি মোটরসাইকেল আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। তারা চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে গাছের গুঁড়ি দিয়ে অবরোধ করে।’

ফটিকছড়ি থানা পুলিশ এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানান ওসি রবিউল ইসলাম।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ