সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
মহিলা মাদরাসার দায়িত্বশীলদের করণীয় নিয়ে আলোচনা সভা বুধবার সিলেটে প্রবাসী মুস্তাফিজুর রহমানের একক অর্থায়নে মসজিদে-মসজিদে আইপিএস দান প্লিজ বিয়ের পর আর বিদেশ নয় হারামাইনে আরও আধুনিক ও মানসম্পন্ন সেবা নিশ্চিতের ঘোষণা লামুর নিঃশব্দ রাত: ইতিহাস, কবর আর এক বিদায়ের পদচিহ্ন চলে গেলেন বিশ্বখ্যাত ইসলামি অর্থনীতিবিদ ড. মুহাম্মদ উমর চাপরা আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্টে প্রশিক্ষক নিয়োগ, আবেদন আহ্বান সায়েদাবাদ, মহাখালী ও গুলিস্তান টার্মিনালের বাসের ডিপো সরিয়ে নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ সিলেট-৫ আসনে সাবেক এমপিকে সংসদে স্মরণ করলেন বর্তমান এমপি ১১ দলীয় জোটের সংবাদে ইসলামী আন্দোলনের লোগো ব্যবহার না করার আহ্বান

হিফযুল কুরআন ফাউন্ডেশনের উদ্যোগে দেশব্যাপী প্রতিযোগিতার ফাইনাল পর্ব ১১ ফেব্রুয়ারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শ্রাবনী নীটওয়্যার লিমিটেড নিবেদিত হিফযুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত দেশব্যাপী জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার ফাইনাল পর্ব অনুষ্ঠিত হবে ১১ ফেব্রুয়ারি।

(১১ ফ্রেব্রুয়ারি) শুক্রবার সকাল ৮টায় রাজধানী ঢাকার আশুলিয়ায় অবস্থিত এস.এস.আর, স্কুল অ্যান্ড কলেজের পলিট্যাকনিক ক্যাম্পাস অডিটরিয়ামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শ্রাবনী নীটওয়্যার লি. এর এম.ডি. ইঞ্জিনিয়ার বেলায়েত হােসেন রিপন।

প্রধান আলােচক হিসেবে উপস্থিত থাকবেন  দৈনিক ইনকিলাবে সহকারী সম্পাদক আল্লামা উবায়দুর রহমান খান নদভী, । বিশেষ আলােচক হিসেবে থাকবেন জামিয়া শরিফিয়া আরাবিয়া লালবাগ ঢাকার মুহাদ্দিস, মুফতি আরিফ বিন হাবীব, আওয়ার ইসলাম টোয়েন্টিফোরের সম্পাদক  মুফতি হুমায়ুন আইয়ুব,  হিফযুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের উপদেষ্টামুফতি নূরুল আলম ইসহাকী ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, মিজানুর রহমান, মােঃ নাজমুল কবির, শেখ বাবুল আক্তার জাহিদ, খান মনিরুল আলম শুভ, মােঃ মেহেদী হাসান, মােঃ যােবায়ের আলম, ইঞ্জিনিয়ার মােঃ আলী সরকার, হাজী আফসার উদ্দিন সরকার, মােঃ ওয়ালিউল্লাহ, মােঃ নুরুল ইসলাম প্রমুখ।

হিফযুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান হাফেজ মাওলানা মুফতি হুমায়ুন সাঈদ কুরআন প্রেমীদের বিষয়ে আওয়ার ইসলামকে বলেন, আপনারা জেনে আনন্দিত হবেন, বাংলাদেশের হাফেজদের প্রিয় ঠিকানা হিফযুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়ােজিত প্রথমবারের মতাে দেশব্যাপী জাতীয় হিফযুল কুরআন প্রতিযােগিতা ২০২২-এর ফাইনাল পর্ব ও পুরস্কার বিতরণী আগামী ১১ ফেব্রুয়ারি শুক্রবার  সকাল ৮টায় আশুলিয়া এস.এস.আর. স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে।  অনুষ্ঠানে আপনার সদয় উপস্থিতি আমাদের পথচলাকে আরাে বেগবান করবে। ইনশাআল্লাহ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ