রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২১ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুক্তিযোদ্ধা-প্রজন্ম সম্মেলন সফল করতে মজলিসে শুরার যৌথ সভা নবীপ্রেমীদের হৃদয় ছুঁয়ে গেল ‘ইশকে নাবি মেহফিল’ সেরা হজ গাইডদের পুরস্কার ৫ লাখ টাকা, ভবিষ্যতে আরও বাড়ানোর ঘোষণা ১১৫ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দেওয়ায় মাওলানা আরশাদ মাদানীর ক্ষোভ ইসলামী আন্দোলন মুলাদী উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা সুলতান দ্বিতীয় আবদুল হামিদের জীবন পড়ে জার্মান নারীর ইসলাম গ্রহণ ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে আশারা চ্যারিটি ফাউন্ডেশনের কর্মযজ্ঞ ‘মসজিদকে পরিবর্তনের প্রাণকেন্দ্রে পরিণত করার দায়িত্ব ইমামদের’ শীঘ্রই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে: ত্রাণমন্ত্রী জেদ্দায় ইসলামি ফিকহ একাডেমির সেমিনারে যোগ দিচ্ছেন মুফতি মিযানুর রহমান সাঈদ

শ্রীপুরে ইউপি চেয়ারম্যান ও সদস্যদের শপথ গ্রহণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইকবাল হোসেন। গাজীপুরের শ্রীপুর উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে বারোটার দিকে গাজীপুরের জেলা প্রশাসকের কার্যালয়ের একটি কক্ষে ইউপি সদস্যদের এ শপথ অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ আনিছুর রহমান শপথ পাঠ করান। এসময় উপস্থিত ছিলেন, শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট শামসুল আলম প্রধানসহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

শপথ নেওয়া নব নির্বাচিত চেয়ারম্যানরা হলেন, জাহাঙ্গীর আলম খোকন, সিরাজুল হক মাদবর, আব্দুল বাতেন সরকার, এ্যাডভোকেট আজিজুল হক,তোফাজ্জল হোসেন, সাইদুর রহমান শাহিন, হাসিনা মমতাজ ও নূরুল হক আকন্দ।

এর পর বিকাল তিনটায় শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ৮টি ইউনিয়নের ৭২ জন সদস্য এবং ২৪জন সংরক্ষিত নারী সদস্য শপথ গ্রহণ করেন। শপথ পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ