রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২১ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুক্তিযোদ্ধা-প্রজন্ম সম্মেলন সফল করতে মজলিসে শুরার যৌথ সভা নবীপ্রেমীদের হৃদয় ছুঁয়ে গেল ‘ইশকে নাবি মেহফিল’ সেরা হজ গাইডদের পুরস্কার ৫ লাখ টাকা, ভবিষ্যতে আরও বাড়ানোর ঘোষণা ১১৫ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দেওয়ায় মাওলানা আরশাদ মাদানীর ক্ষোভ ইসলামী আন্দোলন মুলাদী উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা সুলতান দ্বিতীয় আবদুল হামিদের জীবন পড়ে জার্মান নারীর ইসলাম গ্রহণ ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে আশারা চ্যারিটি ফাউন্ডেশনের কর্মযজ্ঞ ‘মসজিদকে পরিবর্তনের প্রাণকেন্দ্রে পরিণত করার দায়িত্ব ইমামদের’ শীঘ্রই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে: ত্রাণমন্ত্রী জেদ্দায় ইসলামি ফিকহ একাডেমির সেমিনারে যোগ দিচ্ছেন মুফতি মিযানুর রহমান সাঈদ

৬ ও ৭ ফেব্রুয়ারি সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাঙামাটির বাঘাইছড়িতে সপ্তম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে আগামী ৬ ও ৭ ফেব্রুয়ারি সাজেকের সব রিসোর্ট-কটেজ এবং রাস্তায় যানচলাচল বন্ধ থাকবে বলে নির্দেশনা দিয়েছে উপজেলা প্রশাসন।

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম।

তিনি বলেন, নির্বাচন উপলক্ষে এ নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী ৮ ফেব্রুয়ারি দুপুর ১২ টার পর থেকে যথারীতি সব উন্মুক্ত থাকবে।

সাজেকের রিসোর্ট ও কটেজ মালিক সমিতির সাধারণ সম্পাদক জেরি লুসাই বলেন, ভোটারদের নিরাপত্তা ও যাতায়াত সুগম করতে প্রশাসনের এই নির্দেশনাকে আমরা গুরুত্বের সঙ্গে নিয়ে আগামী দুই দিনের সব বুকিং বাতিল করেছি।

সাজেকের মেঘালয় রিসোর্টের মালিক ও বাঘাইহাট বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. জুয়েল আইস বলেন, আমরা প্রশাসনের নির্দেশনা মেনে অগ্রিম বুকিং বাতিল করেছি। পরের তারিখে বুকিং দেওয়া পর্যটকদের সঙ্গে যোগাযোগ করে সমন্বয় করব।

সাজেক থানার ওসি নুরুল আনোয়ার বলেন, ৫ ফেব্রুয়ারি সন্ধ্যার পর থেকেই সাজেকের সড়কে যানচলাচল বিধিনিষেধ আরোপে মাঠে থাকবে পুলিশ।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ