রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২২ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশের কওমি মাদরাসাগুলো কেন বিদেশি শিক্ষার্থী আকর্ষণে ব্যর্থ? জমিয়তের চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক কমিটি ঘোষণা ৬ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি আত্মস্বীকৃত মুনাফিকের দলে পরিণত হয়েছে আজকের বিএনপি: আমিরে মজলিস ‘চিহ্নিত দুর্বলতা কাটিয়ে মাদরাসা শিক্ষায় আধুনিকায়ন ও সংস্কার জরুরি’ বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি নবীজির ইজ্জত রক্ষায় সংসদে বিল পাস করার দাবি মুক্তিযোদ্ধা-প্রজন্ম সম্মেলন সফল করতে মজলিসে শুরার যৌথ সভা নবীপ্রেমীদের হৃদয় ছুঁয়ে গেল ‘ইশকে নাবি মেহফিল’ সেরা হজ গাইডদের পুরস্কার ৫ লাখ টাকা, ভবিষ্যতে আরও বাড়ানোর ঘোষণা

সিগারেটের আগুনে ৮ বিঘা জমির পানের বরজ পুড়ে ছাই, ক্ষতি কয়েক লাখ টাকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নূর আলম খান।।

ঝিনাইদহ প্রতিনিধি>

ঝিনাইদহের হরিণাকুন্ড উপজেলার গুড়পাড়া ভাতুড়িয়া গ্রামের ৮বিঘা জমির পানের বরজ পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে পানের বরজে কাজ করতে আসা কোন শ্রমিকের বিড়ির আগুন থেকে ঘটনাটি ঘটেছে প্রাথমিক ভাবে ধারণা কর হচ্ছে।

আগুন লাগার কিছুক্ষণের মধ্যে গ্রামের লোক মাইকে ঘোষণা দেওয়ায় সবাই এসে আগুন নেভাতে চেষ্টা করে।
পরে হরিণাকুন্ড থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে পুরা আগুন নিয়ন্ত্রণ করে।

প্রত্যক্ষদর্শী এবং হরিণাকুন্ড ফায়ার সার্ভিসে সূত্রে জানা যায়, পান বরজে কাজ করা কোন শ্রমিকের বিড়ি-সিগারেটের আগুন থেকে এই আগুনের সুত্রপাত হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি খতিয়ে দেখবে বলে তারা জানান।

জানা যায়, আগুনে গুড়পাড়া ভাতুড়িয়া গ্রামের মৃত নজির মোল্লার ছেলে আজিমুদ্দীনের ১৫শতক, বজলুর রহমানের ছেলে ফারুক হোসেনের ১৪ শতক, তফেজ মন্ডলের ছেলে রবিউল ইসলামের ২০শতক, নুরুল ইসলামের ছেলে মমিন মন্ডলের ১৬ শতক, মৃত আলাল সর্দ্দারের ছেলের বকুল সর্দ্দারের ২৩ শতক, মৃত আমোদ আলী মন্ডলের ছেলে জাহিদুল ইসলামের ১৮শতক, মৃত সমশের বিশ্বাসের ছেলে রফিউদ্দীন বিশ্বাসের ১৫শতক, মৃত জলিল মন্ডলের ছেলে মন্টু মন্ডলের ৮ শতকসহ গ্রামের আরও বেশ কয়েকজনের প্রায় ৮ বিঘা জমির পানের বরজ যার আনুমানিক মূল্য ১৫লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ভুক্তভোগি এই পান চাষিরা সরকারের সহযোগীতা কামনা করেছেন।

এবিষয়ে ৫নং কাপাশহাটীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরাফতদৌলা ঝন্টু বলেন, বিষয়টি আমি জানার পরেই ঘটনাস্থল পরিদর্শন করেছি, গ্রামের ১০জন কৃষকের প্রায় ৮বিঘা জমির পানেরবরজ পুড়ে ছাই হয়ে গেছে।
কৃষকরা অনেক ক্ষতিগ্রস্থ হয়েছে, সাধ্যমত তাদের সহযোগীতা করা হবে বলে তিনি জানান।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ