রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২২ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশের কওমি মাদরাসাগুলো কেন বিদেশি শিক্ষার্থী আকর্ষণে ব্যর্থ? জমিয়তের চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক কমিটি ঘোষণা ৬ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি আত্মস্বীকৃত মুনাফিকের দলে পরিণত হয়েছে আজকের বিএনপি: আমিরে মজলিস ‘চিহ্নিত দুর্বলতা কাটিয়ে মাদরাসা শিক্ষায় আধুনিকায়ন ও সংস্কার জরুরি’ বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি নবীজির ইজ্জত রক্ষায় সংসদে বিল পাস করার দাবি মুক্তিযোদ্ধা-প্রজন্ম সম্মেলন সফল করতে মজলিসে শুরার যৌথ সভা নবীপ্রেমীদের হৃদয় ছুঁয়ে গেল ‘ইশকে নাবি মেহফিল’ সেরা হজ গাইডদের পুরস্কার ৫ লাখ টাকা, ভবিষ্যতে আরও বাড়ানোর ঘোষণা

ফাইজারের ট্যাবলেট খাওয়ার অনুমতি দিল ইইউ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: প্রথমবার ফাইজারের মুখে খাওয়ার ট্যাবলেট প্যাক্সলোভিড ব্যবহারের অনুমোদন দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

ফাইজারের প্যাক্সলোভিড ব্যবহারে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর ঝুঁকি হ্রাস করতে ৯০ ভাগ কার্যকর বলে এক প্রতিবেদনে জানিয়েছে ইউরোপীয় মেডিসিন এজেন্সি।

এরমধ্যেই ইতালি, জার্মানি ও বেলজিয়াম প্যাক্সলোভিড সরবরাহ শুরু করেছে। এর আগে, গেল বছরের শেষদিকে মুখে খাওয়ার ট্যাবলেট ফাইজারের প্যাক্সলোভিড ও মের্কের মলনুপিরাভির জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছিল যুক্তরাষ্ট্র।

এদিকে, ইউরোপের বিভিন্ন দেশে দিন দিন বাড়ছে সংক্রমণ। দুই বছরের সব রেকর্ড ভেঙে জার্মানিতে বৃহস্পতিবার দুই লাখের বেশি মানুষের দেহে করোনা শনাক্ত হয়েছে।

ফ্রান্সেও রোগী শনাক্তের ক্ষেত্রে প্রায় প্রতিদিনই আগের রেকর্ড ভাঙছে। সবশেষ একদিনে শনাক্ত চার লাখ ২৮ হাজার। তারপরও দেশটিতে বিধিনিষেধবিরোধী বিক্ষোভে করছেন মানুষ। এ অবস্থায় টিকা নেয়াসহ বিধিনিষেধ মেনে চলার নির্দেশ দিয়েছে প্রশাসন। দক্ষিণ কোরিয়াতেও রেকর্ডসংখ্যক করোনা রোগী শনাক্ত হয়েছে। গেল একদিনে দেশটিতে আক্রান্ত হয়েছেন ১৪ হাজারের বেশি।

এর মধ্যেই ভারতে শতভাগ করোনা টিকা নিশ্চিত করতে এবার মোদি সরকার দেশটির সব হাসপাতাল ও ক্লিনিকে কোভিশিল্ড ও কোভ্যাক্সিনের টিকা বিক্রির অনুমতি দিয়েছে। তবে অনুমতি দিলেও কবে নাগাদ বাজারে আসবে তা এখনো নিশ্চিত করেনি কর্তৃপক্ষ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ