রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২২ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশের কওমি মাদরাসাগুলো কেন বিদেশি শিক্ষার্থী আকর্ষণে ব্যর্থ? জমিয়তের চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক কমিটি ঘোষণা ৬ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি আত্মস্বীকৃত মুনাফিকের দলে পরিণত হয়েছে আজকের বিএনপি: আমিরে মজলিস ‘চিহ্নিত দুর্বলতা কাটিয়ে মাদরাসা শিক্ষায় আধুনিকায়ন ও সংস্কার জরুরি’ বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি নবীজির ইজ্জত রক্ষায় সংসদে বিল পাস করার দাবি মুক্তিযোদ্ধা-প্রজন্ম সম্মেলন সফল করতে মজলিসে শুরার যৌথ সভা নবীপ্রেমীদের হৃদয় ছুঁয়ে গেল ‘ইশকে নাবি মেহফিল’ সেরা হজ গাইডদের পুরস্কার ৫ লাখ টাকা, ভবিষ্যতে আরও বাড়ানোর ঘোষণা

চলতি বছর ঢাকা সফরে আসছেন এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান চলতি বছর ঢাকা সফরে আসছেন। তুর্কি রাষ্ট্রপতির বাংলাদেশ সফরের মধ্য দিয়ে দু’দেশের সম্পর্ক নতুন উচ্চতা ও নতুন মাত্রা লাভ করবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, তুর্কি প্রেসিডেন্টকে ঢাকা সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত বছরই তার ঢাকা সফরের কথা ছিল। তবে করোনা ভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় তিনি ঢাকায় আসতে পারেননি।

ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান জানান, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রিত। আমরা আশা করছি চলতি বছরেই তিনি ঢাকা সফর করবেন।

এর আগে, ইস্তাম্বুলে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলাম জানিয়েছিলেন, চলতি বছর তুর্কি প্রেসিডেন্ট ঢাকা সফর করবেন।

উল্লেখ্য, সম্প্রতি ঢাকা-আঙ্কারা দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন গতি বৃদ্ধি পাচ্ছে। দুই দেশের মধ্যে বাণিজ্যও বাড়ছে। এছাড়া তুরস্ক বাংলাদেশে সামরিক সরঞ্জাম বিক্রয়ের প্রস্তাব দিয়েছে। তুর্কি প্রেসিডেন্টের ঢাকা সফরকালে এ বিষয়ে সমঝোতা হতে পারে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ