বুধবার, ২৪ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘একজন প্রবীণ আলেমের ওপর নৃশংস হামলার বিচার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব’ কাউন্সিল সফল করতে মিরপুরে জমিয়তের মতবিনিময় সভা ইমাম কেন বেছে নিলেন আত্মহত্যার পথ? শায়খে চরমোনাইয়ের বিরুদ্ধে মামলা, দলের পক্ষ থেকে হুঁশিয়ারি ১ হাজার ওমরা যাত্রীর খরচ বহন করবেন সৌদি বাদশাহ এসএসসি-২০২৭ জানুয়ারিতে, ২০২৮ থেকে আসছে নতুন কারিকুলাম ইরানে সরকার বিরোধী বিক্ষোভ, ইসরায়েলের ভয়ংকর পরিকল্পনা ফাঁস ক্বারী আবু রায়হানের ওপর হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় খেলাফত মজলিস তিস্তার পানি বিপৎসীমার ১৩ সেমি নিচে, প্লাবনের শঙ্কা নেই বিকেএম ময়মনসিংহ জেলা শাখার নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

ভারতীয় মুসলিম শিশুর আরবি ক্যালিওগ্রাফিতে মুগ্ধ গোটা বিশ্ব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আলি আমজাদ সুলতান। ১৩ বছর বয়সী ভারতীয় শিশু। থাকে তেলঙ্গনা প্রদেশের রাজধানী হায়দারাবাদে। এই ছোট্ট বয়সেই আরবি ক্যালিওগ্রাফিতে হাত পাকিয়ে ফেলেছে সে। তার ক্যালিওগ্রাফির হাত এত সুন্দর যে, ইতোমধ্যে দেশের মানুষকে তো মুগ্ধ করেছেই, একইসাথে বিদেশেও ছড়িয়েছে তার নাম।

ইতোমধ্যে দেশের বাইরে থেকেও তার কাছে চিত্রকর্মের অর্ডার আসতে শুরু করেছে। আলি আমজাদ সুলতান করোনার গত দুই বছর মা-বাবার সাথে কাতারে কাটিয়েছে। এ সময় ইউটিউব দেখে রপ্ত করেছে আরবি ক্যালিওগ্রাফির নানা পাঠ।

এখন পর্যন্ত কুরআনে কারিমের বেশ কিছু আয়াত ও হাদিসের ক্যালিওগ্রাফি করেছে সে। তার বিশেষ শিল্পকর্মের মধ্যে সুরা ইয়াসিন, সুরা মুজাম্মিল, আয়াতুল কুরসি উল্লেখযোগ্য।

গণমাধ্যমকে আলি আমজাদ সুলতান জানিয়েছে, সে অবসর পেলেই ইউটিউব দেখে আঁকাআঁকি করত। সরাসরি কোনো শিক্ষক থেকে পাঠ গ্রহণ করেনি। সে খুব শিগগিরই পবিত্র কুরআনের ক্যালিগ্রাফি করবে বলে সংকল্প করেছে।

তার মামা মামুন আমের আলি খান জানিয়েছেন, আলি আমজাদ সুলতান শৈশব থেকেই কুরআন মাজিদ পড়া এবং লেখার চেষ্টা করত। তারই ধারাবাহিকতায় সে লকডাউনকে পুরোপুরি কাজে লাগিয়েছে। অন্য শিশুদের মতো টিভি দেখে সময় কাটায়নি: সূত্র - ইটিভি

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ