মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

সারা দেশে বাড়তে পারে শীতের তীব্রতা, আছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশের আট বিভাগেই আজ গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এর মধ্যে খুলনা ও বরিশাল বিভাগের বেশ কিছু জায়গায় এবং অন্য ছয় বিভাগের দুয়েক জায়গায় হালকা বৃষ্টির দেখা মিলতে পারে।

মধ্যরাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি কুয়াশায় ঢেকে থাকতে পারে দেশ। বৃষ্টির পর শীতের অনুভূতি আরও তীব্র হতে পারে।

আবহাওয়া অধিদফতরের তথ্যানুযায়ী, গতকাল খুলনা বিভাগের মোংলা, সাতক্ষীরা ও যশোরে সামান্য বৃষ্টিপাত হয়েছে। দেশের অন্য কোথাও বৃষ্টিপাত রেকর্ড না হলেও রাজধানীসহ অধিকাংশ এলাকার আকাশ ছিল মেঘাচ্ছন্ন। আজ বৃষ্টিপাত এলাকা বাড়তে পারে। বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকালও।

গতকাল সন্ধ্যায় আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আজ বৃষ্টিপাত হলেও সারা দেশের রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। উত্তরাঞ্চলে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। আগামীকালও আবহাওয়ার উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে এর পরে রাতের তাপমাত্রা কিছুটা কমে শীত বাড়তে পারে।

আপাতত দেশের কোথাও শৈত্যপ্রবাহ বইছে না। তবে উত্তর ও উত্তর-পশ্চিমের জেলাগুলোতে তীব্র শীত রয়েছে। দেশের অধিকাংশ এলাকায় রাতের তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে রয়েছে। গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ৮.৩ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টির পর শীতের অনুভূতি আরও বাড়তে পারে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ