মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ।। ২৫ কার্তিক ১৪৩৩ ।। ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জামিয়া আশরাফিয়ায় আগুন: হাসপাতালে ৪৮ শিক্ষার্থী, শতাধিক কিতাব পুড়ে ছাই কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী হারামাইনে ইফতার সরবরাহে আবেদন আহ্বান সৌদি আরবের তাড়াইলে খেলাফত মজলিসের ২৭ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি কেন্দ্রে হামলা-হুমকি বেড়েছে ১৮৩ শতাংশ ড. ইউনূস আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তির মাধ্যমে গাদ্দারি করেছেন: জমিয়ত  বাউল ও গ্রাম্য গানের আয়োজন বন্ধের নির্দেশ হুইপ জি কে গউছের  ফার্মগেটে বাসে আগুন, ধোঁয়ায় মেট্রো স্টেশনে অ্যালার্ম এক ইউনিয়নে তিন নিকাহ রেজিস্ট্রার নিয়োগের সিদ্ধান্ত বাতিলের দাবি  আকাশের অশ্রুধারায় আল্লাহর রহমতের পরশ

জামিয়া আশরাফিয়ায় আগুন: হাসপাতালে ৪৮ শিক্ষার্থী, শতাধিক কিতাব পুড়ে ছাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় জামিয়া আশরাফিয়া মাদরাসায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনের ধোঁয়ায় অসুস্থ হয়েছেন ৪৮ শিক্ষার্থী। তাদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আক্রান্তদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের আইসিইউতে রাখা হয়েছে। এর মধ্যে একজনকে ভেন্টিলেটরের সহায়তায় শ্বাস-প্রশ্বাস দেওয়া হচ্ছে।এ ঘটনায় মাদরাসার শতাধিক কিতাব পুড়ে ছাই হয়ে গেছে।

সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। মঙ্গলবার (১০  নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. সুলতান মাহমুদ শিকদার।

তিনি জানান, গত মধ্যরাতে ফতুল্লার একটি মাদরাসায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট ধোঁয়ায় শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে প্রায় ৪৮ শিক্ষার্থী হাসপাতালে আসে। তাদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ডা. সুলতান মাহমুদ আরও জানান, অসুস্থদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। আর একজনকে মেকানিক্যাল ভেন্টিলেটরের মাধ্যমে শ্বাস-প্রশ্বাসের সহায়তা দেওয়া হচ্ছে। চিকিৎসক ও সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীরা আক্রান্ত শিক্ষার্থীদের গুরুত্বের সঙ্গে চিকিৎসাসেবা দিচ্ছেন।

অসুস্থ শিক্ষার্থীরা হলেন- নাইমুল ইসলাম (১৫), তানভীর (২১), ইউসুফ (১৮), নাঈম (১৫), জোবায়ের (১৮), হাসনাত (২২), আবেদ (১৭), আশরাফুল (১৭), লাবিব (২২), হেমায়েত (২৩), আব্দুল্লাহ (১৪), মইনুল ইসলাম (২০), মাহাতির (১৩), আব্দুল আজিজ (১৮), রাশেদ (১৮), এনায়েত উল্লাহ (১৭), ফয়েজুল্লাহ (১৪), বাইজিদ (১৬), ইউসুফ (২০), আমিনুল্লাহ (১৮), নাজমুল (১৬), মিরাজ (১৮), মাহাতীর (১৩), আব্দুল আজিজ (১৮), মইনুল (২০), তানভীর (১৮), আল আমিন (১৭), জুবায়ের (১৭), রাকিব (১৭), আশিক (১৭), আব্দুল্লাহ (১৩), রিফাত উল্লাহ (২৯), লোকমান (২৭), মোহাম্মদ (২১), হুজাইফা (১৯), আলী হাসান (২৪), সিরাজ (২৫), রেদওয়ান (১৬), তাফসীর (১৪), রাকিবুল (২২), ইসমাইল (২১), আব্দুল্লাহ সাকিল (১৫), মাহফুজ (১৮), আবু বক্কর (২১), জুবায়ের (১৭) ও রাকিব (১৭)।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ