সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

মাঠেই নামাজ আদায় করলেন মাহমুদুল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিপিএল-এর অষ্টম আসরের দ্বিতীয় দিনের খেলা চলছিল শনিবার। ম্যাচে মুখোমুখি হয়েছে মিনিস্টার গ্রুপ ঢাকা এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ম্যাচ শুরুর কিছুক্ষণ পরেই মাগরিবের আজান হয়। নামাজের ওয়াক্ত থাকাকালীন দেওয়া হয় আড়াই মিনিটের স্ট্র্যাটেজিক টাইম আউট।

দুই দলের বাকি খেলোয়াড়রা যখন পানি পান করে নিজেদের সতেজ করার মাধ্যমে বাকি অংশের পরিকল্পনা সাজিয়ে নিচ্ছিলেন। তখন উইকেটের পাশেই নামাজে দাঁড়িয়ে যান মাহমুদুল্লাহ রিয়াদ। বুটজোড়া খুলে মাথার ক্যাপ উল্টে নিয়ে ফরজ নামাজ আদায় করেন তিনি।

টাইমআউটের জন্য নির্ধারিত আড়াই মিনিট শেষ হয়ে গেলেও মাহমুদুল্লাহর নামাজ তখনও শেষ হয়নি। তাই আরও প্রায় ত্রিশ সেকেন্ড অপেক্ষা করে এরপর শুরু করা হয়।

ম্যাচ চলাকালীন মাহমুদুল্লাহর নামাজ পড়ার দৃশ্য সোশ্যাল মিডিয়ায় বেশ প্রশংসা কুড়াচ্ছে।

এক ভক্ত ফেসবুকে মাহমুদুল্লাহর নামাজ আদায়ের ছবি পোস্ট করে লিখেছেন, খেলা চলাকালেও নামাজ পড়তে ভুললেন না তিনি, অথচ আমাদের অজুহাতের শেষ নেই।

আরেকজন লিখেছেন, দিনের সেরা ছবি, খেলার মাঝে সালাত আদায় করেছেন প্রিয় মাহমুদুল্লাহ রিয়াদ ভাই, আল্লাহ তায়ালা তার সহায় হোক।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ