সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন, চলছে ত্রাণ ও উদ্ধার তৎপরতা দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে একগুচ্ছ জরুরি নির্দেশনা মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর 

হুফফাজ-নাজেরা শিক্ষক প্রশিক্ষণ কোর্সের ভর্তি শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাসব্যাপী হুফফাজ ও নাজেরা শিক্ষক প্রশিক্ষণ কোর্সের আয়োজন করেছে হিসবুল মু'আল্লিমীন বাংলাদেশ।

গত ২০ জানুয়ারি (বৃহস্পতিবার ) থেকে শিক্ষক প্রশিক্ষণ কোর্সের ভর্তি শুরু হয়েছে। ভর্তি ফি ৬০০০ টাকা।

পরিপূর্ণ স্বাস্থ্যবিধি মেনে ক্লাস শুরু হবে আগামী ১ ফেব্রুয়ারি থেকে। চলবে ১০মার্চ পর্যন্ত। প্রশিক্ষণ শেষে রয়েছে নিশ্চিত খেদমতসহ সনদ প্রদান।

প্রশিক্ষক হিসেবে থাকবেন, শাইখুল হুফফাজ কারী আব্দুল হক, হাফেজ, কারী নেছার আহমদ আন নাছিরী ও ইবনে শাইখুল কুররা মাহমুদুল হাসান।

কোর্সের সার্বিক তত্ববধানে থাকবেন, হিসবুল মু'আল্লিমীনের মহাসচিব ও মাসিক আদর্শ নারীর সম্পাদক মুফতি আবুল হাসান শামসাবাদী।

হিসবুল মু’আল্লিমীন বাংলাদশের যুগ্ম মহাসচিব মাওলানা মাহমুদুল হাসান বলেন, আমাদের সেন্টারটি সরকার রেজিস্ট্রার ভুক্ত হওয়ায় প্রশিক্ষণার্থীরা আমাদের সনদ দ্বারা ইসলামিক ফাউন্ডেশন এবং গণশিক্ষার যে কোন সরকারি পদে আবেদন করতে পারবেন। হিফজ মুয়াল্লিম প্রশিক্ষণার্থীদের জন্য একই সাথে হিফজ ও নূরানী বা নাজেরা প্রশিক্ষণের বিশেষ সুবিধা রয়েছে। জেনারেলদের জন্যও রয়েছে প্রশিক্ষণের বিশেষ সুবিধা।

যতায়াত: হিসবুল মু'আল্লিমীন ট্রেনিং সেন্টার, নূরানী মঞ্জিল, শান্তিধারা সাইনবোর্ড, ঢাকা।

যোগাযোগ: ০১৯৯৫-৮৬৯৪০৫ (হোয়াটসঅ্যাপ), ০১৯৯৫-৮৬৯৪০৫

হিসবুল মুয়াল্লিমিন বাংলাদেশের ফেসবুক পেজ ক্লিক করুন
হিসবুল মুয়াল্লিমিন বাংলাদেশের ওয়েবসাইট ক্লিক করুন

-এডব্লিউ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ