মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

কুবিতে সশরীরে ক্লাস-পরীক্ষা বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনা পরিস্থিতি বিবেচনায় সশরীরে ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রশাসন। আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সশরীরের বদলে অনলাইনে ক্লাস-পরীক্ষা হবে। তবে আবাসিক হলসমূহ আপাতত খোলা রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

শুক্রবার রাতে জরুরী ভিত্তিতে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ৬৯তম সভা শেষে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, সীমিত পরিসরে বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রম ৯টা থেকে ২টা পর্যন্ত চলবে। পাশাপাশি ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথমবর্ষে ভর্তি কার্যক্রম অব্যাহত রাখারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও মন্ত্রিপরিষদের স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে যে সাধারণ প্রজ্ঞাপন রয়েছে তা যথাযথভাবে অনুসরণ করতে হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ