মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ।। ২৫ কার্তিক ১৪৩৩ ।। ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ড. ইউনূস আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তির মাধ্যমে গাদ্দারি করেছেন: জমিয়ত  বাউল ও গ্রাম্য গানের আয়োজন বন্ধের নির্দেশ হুইপ জি কে গউছের  ফার্মগেটে বাসে আগুন, ধোঁয়ায় মেট্রো স্টেশনে অ্যালার্ম এক ইউনিয়নে তিন নিকাহ রেজিস্ট্রার নিয়োগের সিদ্ধান্ত বাতিলের দাবি  আকাশের অশ্রুধারায় আল্লাহর রহমতের পরশ ঢাকায় বৃষ্টি ও বজ্রপাত, শীত নিয়ে নতুন পূর্বাভাস রাজশাহী জেলা জমিয়তের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা ময়মনসিংহে শুরু হচ্ছে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা ‘ফ্যাসিস্টদের প্রতিহতের তাওফিক’ চেয়ে সংসদে মোনাজাত ব্রাহ্মণবাড়িয়ায় ভাদুঘর কওমী ছাত্র কল্যাণ ঐক্য পরিষদের উদ্যোগে আন্তর্জাতিক বইমেলা

সুপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করল ভারত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের সর্বশেষ সংস্করণের পরীক্ষামূলক উৎক্ষেপণ সফলভাবে সম্পন্ন করেছে ভারত। এই ক্ষেপণাস্ত্রটি একইসঙ্গে সাবমেরিন, জাহাজ, বিমান বা ভূমি থেকে নিক্ষেপ করা যাবে।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) দেশটির পূর্বাঞ্চলীয় রাজ্য ওড়িশার উপকূলে ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ (আইটিআর) থেকে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয় বলে এক বিবৃতিতে জানায় রাজ্য চালিত প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও)।

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সফল এ ক্ষেপণাস্ত্র পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট সামরিক বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়েছেন।

তিনি এক টুইট বার্তায় বলেন, বর্ধিত দেশীয় সামগ্রী ও উন্নত কর্মক্ষমতাসহ ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইল আজ সফলভাবে পরীক্ষা করা হয়েছে।

উল্লেখ্য, বিশ্বের দ্রুততম সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের মধ্যে ব্রহ্মোসও একটি। ভারত ও রাশিয়ার যৌথ উদ্যোগে তৈরি এ ক্ষেপণাস্ত্র শব্দের প্রায় তিনগুণ বেশি গতিতে উড়তে পারে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ