মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

শীতের মাঝেই সারা দেশে বৃষ্টির আশঙ্কা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আগামী দু-তিন দিনের মধ্যে সারা দেশে বৃষ্টি হতে পারে। ঢাকায় শনি ও রবিবার বৃষ্টির সম্ভাবনা আছে।

শুক্রবার আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানিয়ে বলেছে, বৃষ্টি শেষে দেশের উত্তরাঞ্চল ও উত্তর-পশ্চিমাঞ্চলে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুসারে, শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে নওগাঁর বদলগাছি উপজেলায়, ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা কক্সবাজারের টেকনাফ উপজেলায়, ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

ময়মনসিংহে সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামে ১৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। সিলেটে ১৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। রংপুরে ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। খুলনায় ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বরিশালে ১১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকায় বৃহস্পতিবারের মতো আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস।

আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, মময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি /গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

মধ্য রাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে। রাজশাহী, পাবনা, নঁওগা ও কুড়িগ্রাম জেলা সমুহের উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত্য প্রবাহ কিছুটা প্রশমিত হতে পারে।

সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে। আগামী ৪৮ ঘন্টায় দেশের উত্তরাঞ্চলে বৃষ্টি পাতের প্রবনতা রয়েছে। আগামী ৫ দিনে সারাদেশে বৃষ্টিপাতের প্রবনতা রয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ