রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২২ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুফতী জুবাইর আহমাদের ‘ইসলামের বিশুদ্ধ আকীদা ও বিদআতের অসারতা’ বাজারে ‘কাফের-মুরতাদ ফতোয়া অত্যন্ত স্পর্শকাতর, সতর্কতা কাম্য’ নোয়াখালীর বিশিষ্ট আলেম মাওলানা মুশাররফ হোসাইনের ইন্তেকাল বদরের মহাযুদ্ধ—ঈমানের প্রথম বিজয় রোহিঙ্গাদের প্রত্যাবাসনে রাজনৈতিক সমাধানের বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যানের সাক্ষাৎ ইশতেহার বাস্তবায়নে স্বাস্থ্য খাতের শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু করেছে সরকার তোমার মুগ্ধ মায়ায় হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন বোটে আইআরজিসির হামলা

হাতিরঝিলে বাইক দুর্ঘটনায় সাংবাদিকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকার হাতিরঝিলে মোটরসাইকেল দুর্ঘটনায় হাবীবুর রহমান নামে এক সাংবাদিক মারা গিয়েছে।

নিহত হাবীবুর রহমান দৈনিক সময়ের আলো পত্রিকার জ্যেষ্ঠ প্রতিবেদক ছিলেন । ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাংগঠনিক সম্পাদক তিনি।

হাতিরঝিল থানার এসআই এনামুল হক বলেন, হাতিরঝিলের বেগুনবাড়ি প্রান্তের সিদ্দিক মাস্টারের ঢালের কাছে মঙ্গলবার রাত আড়াইটার দিকে দুর্ঘটনায় পড়েন হাবীব। তার মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে ধাক্কা খেলে তিনি সড়কে আছড়ে পড়েন। পরে মাজদার রহমান নামে এক পথচারী তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

এসআই এনামুল আরও বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হাবীবের মোটরসাইকেলটি পায়। পরে ঢাকা মেডিকেল থেকে হাতিরঝিল থানাকে জানানো হয়, রাত ৪টার দিকে চিকিৎসকরা হাবীবকে মৃত ঘোষণা করেছেন। তার কাছে সময়ের আলো পত্রিকার পরিচয়পত্র ছিল।

মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মধ্যরাতে হাতিরঝিল থেকে একজন পথচারী তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। ওই পথচারী বলেছেন, হাতিরঝিল আকিজ বিল্ডিংয়ের পাশে ফুটপাতে মোটরসাইকেল দুর্ঘটনার পর পড়ে ছিলেন হাবীব। হাসপাতালে ভর্তির কিছু পরে তার মৃত্যু হয়।

খবর পেয়ে হাবিবের সহকর্মী ও বন্ধুরা হাসপাতালে ছুটে আসেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ