মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ।। ২৫ কার্তিক ১৪৩৩ ।। ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ড. ইউনূস আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তির মাধ্যমে গাদ্দারি করেছেন: জমিয়ত  বাউল ও গ্রাম্য গানের আয়োজন বন্ধের নির্দেশ হুইপ জি কে গউছের  ফার্মগেটে বাসে আগুন, ধোঁয়ায় মেট্রো স্টেশনে অ্যালার্ম এক ইউনিয়নে তিন নিকাহ রেজিস্ট্রার নিয়োগের সিদ্ধান্ত বাতিলের দাবি  আকাশের অশ্রুধারায় আল্লাহর রহমতের পরশ ঢাকায় বৃষ্টি ও বজ্রপাত, শীত নিয়ে নতুন পূর্বাভাস রাজশাহী জেলা জমিয়তের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা ময়মনসিংহে শুরু হচ্ছে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা ‘ফ্যাসিস্টদের প্রতিহতের তাওফিক’ চেয়ে সংসদে মোনাজাত ব্রাহ্মণবাড়িয়ায় ভাদুঘর কওমী ছাত্র কল্যাণ ঐক্য পরিষদের উদ্যোগে আন্তর্জাতিক বইমেলা

শিগগিরই তুরস্ক সফরে আসছেন ইসরাইলের প্রেসিডেন্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের প্রেসিডেন্ট আইজেক হারজগ শিগগিরই তুরস্ক সফরে আসছেন বলে জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এরদোগান এ কথা বলেন। খবর ডেইলি সাবাহর।

তিনি বলেন, ইসরায়েলে প্রধানমন্ত্রী নাফতালি বেনেতও চান তুরস্কের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে।

মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা এবং তুরস্কের সঙ্গে জ্বালানি নিয়ে বিষয়ে আলোচনার জন্যই ইসরায়েলের প্রেসিডেন্ট আঙ্কারা সফরে আসছেন।

২০১০ সালে ফিলিস্তিনিদের জন্য ত্রাণ পাঠানো একটি তুর্কি জাহাজে হামলা করে ১০ স্বেচ্ছাসেবীকে হত্যার পর থেকে ইহুদিবাদী দেশটির সঙ্গে তুরস্কের সম্পর্কের অবনতি ঘটতে থাকে। পরে ২০১৬ সালে দুই দেশ আবার রাষ্ট্রদূতদের ফেরত পাঠায়।

সেই সম্পর্ক নতুন করে জোড়া লাগাতেই ইসরাইলি প্রেসিডেন্ট যাচ্ছেন তুরস্কে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ