মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ।। ২৫ কার্তিক ১৪৩৩ ।। ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ড. ইউনূস আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তির মাধ্যমে গাদ্দারি করেছেন: জমিয়ত  বাউল ও গ্রাম্য গানের আয়োজন বন্ধের নির্দেশ হুইপ জি কে গউছের  ফার্মগেটে বাসে আগুন, ধোঁয়ায় মেট্রো স্টেশনে অ্যালার্ম এক ইউনিয়নে তিন নিকাহ রেজিস্ট্রার নিয়োগের সিদ্ধান্ত বাতিলের দাবি  আকাশের অশ্রুধারায় আল্লাহর রহমতের পরশ ঢাকায় বৃষ্টি ও বজ্রপাত, শীত নিয়ে নতুন পূর্বাভাস রাজশাহী জেলা জমিয়তের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা ময়মনসিংহে শুরু হচ্ছে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা ‘ফ্যাসিস্টদের প্রতিহতের তাওফিক’ চেয়ে সংসদে মোনাজাত ব্রাহ্মণবাড়িয়ায় ভাদুঘর কওমী ছাত্র কল্যাণ ঐক্য পরিষদের উদ্যোগে আন্তর্জাতিক বইমেলা

মনে মনে তালাক দিলে কি তালাক হয়ে যাবে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক:।। মনে মনে তালাক দিলে কি তালাক হয়ে যাবে?

উত্তর মুখে উচ্চারণ না করে শুধু মনে মনে তালাক দিলে তা কার্যকর হয় না। তালাক কার্যকর হওয়ার জন্য লিখা বা মুখে উচ্চারণ করা জরুরি।

দলিল: সহীহ মুসলিম ১/৭৮; আদ্দুররুল মুখতার ৩/২৩০; বাদায়েউস সানায়ে ৩/১৫৭।

প্রশ্ন: একবার ভাইয়া-ভাবীর প্রচ- ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে ভাইয়া তাকে উদ্দেশ্য করে বলে, ‘তুমি তালাক, চুপ করো বলছি!’ একথা শুনে অবাক হয়ে আম্মা বললেন, বাবা, তুই কী বললি!?

ভাইয়া বলে, বলেছি, ‘ও তালাক’ এরপর আব্বা, ভাইয়ার শ্বশুর এবং অন্যান্যরা ফোন করে আম্মার মতো প্রশ্ন করতে থাকলে ভাইয়া আগের মতই উত্তর দিয়ে যান। জানার বিষয় হল, তালাক দেওয়ার পর বিভিন্নজনের জানতে চাওয়ার প্রেক্ষিতে এভাবে একের পর এক তালাক শব্দ যে উচ্চারণ করা হল, এর দ্বারা আসলে কয় তালাক হয়েছে?

উত্তর প্রশ্নোক্ত ক্ষেত্রে কেবল এক তালাকে রাজয়ী হয়েছে। প্রথমবার তালাক দেওয়ার পর অন্যদের প্রশ্নের জবাবে ঘটনার বর্ণনা দিতে গিয়ে যে তালাক শব্দ উচ্চারণ করা হয়েছে তা দ্বারা নতুন করে কোনো তালাক হয়নি। সুতরাং এখন ইদ্দতের ভেতরেই আপনার ভাই যদি তাকে আবার স্ত্রী হিসাবে গ্রহণ করে নেয় তবে সে তার স্ত্রী হয়ে যাবে। নতুন করে বিবাহ করা লাগবে না।

কিন্তু ইদ্দতের ভিতরে যদি স্ত্রী হিসাবে গ্রহণ না করে বা স্বামী-স্ত্রীসুলভ কোনো আচরণও যদি না হয়, তবে তালাকটি বায়েন হয়ে যাবে। সেক্ষেত্রে উভয়ে একত্রিত হতে চাইলে নতুন মহর ধার্য করত সাক্ষীদের সামনে পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে। সূত্র: আল কাউসার

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ