রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২২ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুফতী জুবাইর আহমাদের ‘ইসলামের বিশুদ্ধ আকীদা ও বিদআতের অসারতা’ বাজারে ‘কাফের-মুরতাদ ফতোয়া অত্যন্ত স্পর্শকাতর, সতর্কতা কাম্য’ নোয়াখালীর বিশিষ্ট আলেম মাওলানা মুশাররফ হোসাইনের ইন্তেকাল বদরের মহাযুদ্ধ—ঈমানের প্রথম বিজয় রোহিঙ্গাদের প্রত্যাবাসনে রাজনৈতিক সমাধানের বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যানের সাক্ষাৎ ইশতেহার বাস্তবায়নে স্বাস্থ্য খাতের শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু করেছে সরকার তোমার মুগ্ধ মায়ায় হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন বোটে আইআরজিসির হামলা

মধ্যরাতে চবি ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষ, আহত ১৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠনের জেরে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১৩ জন আহত হয়েছেন।

কমিটি গঠন নিয়ে কেন্দ্রীয় দুই নেতাকে ক্যাম্পাসের মূল ফটকে আটকানোর পর মঙ্গলবার রাত ১২টায় উপপক্ষ বিজয় ও চুজ ফ্রেন্ডস উইথ কেয়ারের (সিএফসি) নেতাকর্মীদের মধ্যেই এই সংঘর্ষের ঘটনা ঘটে।

বিজয়ের নেতাকর্মীদের দাবি, রাত ১২টার দিকে বিনা উসকানিতে সিএফসির নেতাকর্মীরা সোহরাওয়ার্দী হলের সামনে এসে তাদের নেতাকর্মীর ওপর হামলা করে। পরে তারা সেটি প্রতিহত করে।

অন্যদিকে সিএফসির নেতাকর্মীদের ভাষ্য, বিজয়ের নেতাকর্মীদের তারা শুধু ‘রিপ্লাই’ দিয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর শহিদুল ইসলাম বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঝামেলা এড়াতে প্রক্টরিয়াল বডি সজাগ রয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ