রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২২ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পুকুরে ডুবে একই পরিবারের প্রাণ গেল ৩ জনের  মুফতী জুবাইর আহমাদের ‘ইসলামের বিশুদ্ধ আকীদা ও বিদআতের অসারতা’ বাজারে ‘কাফের-মুরতাদ ফতোয়া অত্যন্ত স্পর্শকাতর, সতর্কতা কাম্য’ নোয়াখালীর বিশিষ্ট আলেম মাওলানা মুশাররফ হোসাইনের ইন্তেকাল বদরের মহাযুদ্ধ—ঈমানের প্রথম বিজয় রোহিঙ্গাদের প্রত্যাবাসনে রাজনৈতিক সমাধানের বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যানের সাক্ষাৎ ইশতেহার বাস্তবায়নে স্বাস্থ্য খাতের শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু করেছে সরকার তোমার মুগ্ধ মায়ায়

মরোক্কোতে নৌকা উল্টে ৪৩ অভিবাসীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: মরোক্কোর দক্ষিণাঞ্চলে তরফায়া শহরের উপকূলে নৌকা উল্টে তিনটি শিশুসহ ৪৩ অভিবাসী নিহত হয়েছেন। ডুবন্তনৌকা থেকে ১০ জনকে উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৭ জানুয়ারি) স্প্যানিশ সংস্থা ক্যামিনান্দো ফ্রন্টারেসের মুখপাত্রের বরাতে বার্তা সংস্থা এএফপি এমন খবর দিয়েছে।

উল্টে যাওয়া নৌকা থেকে রোববার সকালের দিকে বেঁচে থাকা লোকজন সহায়তা চেয়ে অনুরোধ করেন। নিহত ৪৩ জনের মধ্যে এখন পর্যন্ত দু’টি মরদেহ উদ্ধার করা হয়েছে।

স্প্যানিশ ক্যানারি দ্বীপের দিকে যাচ্ছিলেন অভিবাসীরা। তরফায়া থেকে দ্বীপটি ১০০ কিলোমিটার দূরে। উন্নত জীবনের খোঁজে ইউরোপীয় তীরে পৌঁছাতে জীবনের ঝুঁকি নিয়ে তারা উত্তর আফ্রিকান দেশগুলো হয়ে যাত্রা করেন।

ক্যামিনান্দো ফ্রন্টারেসের জানিয়েছে, গত বছর স্পেন যাওয়ার পথে চার হাজারের বেশি অভিবাসী নিহত কিংবা নিখোঁজ হয়েছেন। ২০২০ সালের তুলনায় যা দ্বিগুণের মতো হবে।

অধিকাংশ মরদেহ কখনোই খুঁজে পাওয়া যায় না। স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ২০২১ সালে সাগর পথে ইউরোপীয় দেশটিতে তিন লাখ ৭৩ হাজার অভিবাসী পাড়ি জমিয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ