রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২২ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পুকুরে ডুবে একই পরিবারের প্রাণ গেল ৩ জনের  মুফতী জুবাইর আহমাদের ‘ইসলামের বিশুদ্ধ আকীদা ও বিদআতের অসারতা’ বাজারে ‘কাফের-মুরতাদ ফতোয়া অত্যন্ত স্পর্শকাতর, সতর্কতা কাম্য’ নোয়াখালীর বিশিষ্ট আলেম মাওলানা মুশাররফ হোসাইনের ইন্তেকাল বদরের মহাযুদ্ধ—ঈমানের প্রথম বিজয় রোহিঙ্গাদের প্রত্যাবাসনে রাজনৈতিক সমাধানের বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যানের সাক্ষাৎ ইশতেহার বাস্তবায়নে স্বাস্থ্য খাতের শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু করেছে সরকার তোমার মুগ্ধ মায়ায়

ডিএমপির ১১ কর্মকর্তাকে রদবদল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদমর্যাদার ১১ কর্মকর্তাকে রদবদল করা হয়েছে।

সোমবার (১৭ জানুয়ারি) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এই রদবদল করা হয়।

আদেশ অনুযায়ী, মোহাম্মদপুর থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. দুলাল হোসেনকে রূপনগর থানায় নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত), ভাটারা থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপারেশন) পিযুষ কুমার সরকারকে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপারেশন), তেজগাঁও শিল্পাঞ্চল থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. শরিফুল ইসলামকে তুরাগ থানায় নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত), ডিবি মতিঝিল বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. মোরশেদ আলমকে ভাটারা থানায় নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপারেশন), রূপনগর থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. মোকাম্মেল হককে ডিবি মতিঝিল বিভাগে নিরস্ত্র পুলিশ পরিদর্শক, ডিবি মিরপুর বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক নয়ন দাসকে রূপনগর থানায় নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপারেশন) হিসেবে বদলি করা হয়েছে।

এছাড়াও ডিএমপির লাইনওয়ারের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মোহাম্মদ মাসুদুর রহমানকে ডিবি-সাইবার স্পেশাল ক্রাইম বিভাগে নিরস্ত্র পুলিশ পরিদর্শক, ডিএমপির লাইনওয়ারের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মোহাম্মদ তোফাজ্জল হোসেনকে মোহাম্মদপুর থানায় নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপারেশন), ডিএমপির লাইনওয়ারের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মোহাম্মদ ইয়াসিন শিকদারকে ডিবি মতিঝিল বিভাগে নিরস্ত্র পুলিশ পরিদর্শক ও ডিএমপির লাইনওয়ারের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. আন্দুল কুদ্দুসকে ডিবি মিরপুর বিভাগে নিরস্ত্র পুলিশ পরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ