রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২২ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পুকুরে ডুবে একই পরিবারের প্রাণ গেল ৩ জনের  মুফতী জুবাইর আহমাদের ‘ইসলামের বিশুদ্ধ আকীদা ও বিদআতের অসারতা’ বাজারে ‘কাফের-মুরতাদ ফতোয়া অত্যন্ত স্পর্শকাতর, সতর্কতা কাম্য’ নোয়াখালীর বিশিষ্ট আলেম মাওলানা মুশাররফ হোসাইনের ইন্তেকাল বদরের মহাযুদ্ধ—ঈমানের প্রথম বিজয় রোহিঙ্গাদের প্রত্যাবাসনে রাজনৈতিক সমাধানের বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যানের সাক্ষাৎ ইশতেহার বাস্তবায়নে স্বাস্থ্য খাতের শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু করেছে সরকার তোমার মুগ্ধ মায়ায়

আফগানিস্তান শক্তিশালী ভূমিকম্প, নিহত ২৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আফগানিস্তানের পশ্চিম প্রান্তে আঘাত হেনেছে ৫.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। সোমবার (১৭ জানুয়ারি) পশ্চিম আফগানিস্তানের বাদঘিস প্রদেশে এই ভূমিকম্পে অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে।

বাদঘিস প্রদেশের মুখপাত্র বাজ মোহাম্মদ সারওয়ারি বলেন, কাদিস জেলায় বাড়ির ছাদ ধসে তাদের মৃত্যু হয়েছে।

তিনি জানান, নিহতদের মধ্যে পাঁচ জন নারী ও চার শিশু রয়েছে। এছাড়াও আহত হয়েছেন চার জন। ওই প্রদেশের মুক্বর জেলাতেও ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

আফগানিস্তান তালেবানের দখলে আসার পর এমনিতেই মানবিক বিপর্যয়ের কবলে পড়েছে দেশটি। কারণ পশ্চিমা দেশগুলো আর্থিক সহায়তা বন্ধ করে দিয়েছে এবং বিদেশে থাকা সম্পদও আটকে দিয়েছে। এরইমধ্যে এ ধরনের প্রাকৃতিক বিপর্যয় সেখানের মানুষের সমস্যা আরও বাড়াবে বলেই মনে করা হচ্ছে।

২০১৫ সালে প্রবল ভূমিকম্পে আফগানিস্তানে ২৮০ জনের মৃত্যু হয়েছিল। রিখটার স্কেলে ৭.৫ মাত্রার ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল পার্বত্য এলাকায়। সেই ভূমিকম্পের প্রভাব পুরো দক্ষিণ এশিয়ায় দেখা দিয়েছিল। আফগানিস্তানের প্রতিবেশী দেশ পাকিস্তানেও অনেকের প্রাণহানি হয়েছিল।

এদিকে আফগানিস্তানে ফৈজাবাদে শুক্রবার (১৪ জানুয়ারি) রাতে ভূমিকম্প হয়েছিল। যদিও ওই ভূমিকম্পে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ওই দিন রিখটার স্কেলে ৫.৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছিল আফগানিস্তানের ফৈজাবাদ। শুক্রবারের ভূমিকম্পের উৎসস্থল ছিল ফৈজাবাদ থেকে ১১৭ কিলোমিটার দক্ষিণ-পূর্বে।

শুক্রবার ইন্দোনেশিয়ার প্রধান দ্বীপ জাভাতেও জোরাল কম্পন অনুভূত হয়েছিল। কম্পন অনুভূত হয়েছিল রাজধানী জাকার্তাতেও। তবে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ওই ভূমিকম্পে সুনামির কোনো আশঙ্কা নেই বলেও সরকারি সূত্রে জানানো হয়েছিল।

আজ মঙ্গলবার ভোরে ভারতের অরুণাচল প্রদেশেও ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.৯।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ