রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২২ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পুকুরে ডুবে একই পরিবারের প্রাণ গেল ৩ জনের  মুফতী জুবাইর আহমাদের ‘ইসলামের বিশুদ্ধ আকীদা ও বিদআতের অসারতা’ বাজারে ‘কাফের-মুরতাদ ফতোয়া অত্যন্ত স্পর্শকাতর, সতর্কতা কাম্য’ নোয়াখালীর বিশিষ্ট আলেম মাওলানা মুশাররফ হোসাইনের ইন্তেকাল বদরের মহাযুদ্ধ—ঈমানের প্রথম বিজয় রোহিঙ্গাদের প্রত্যাবাসনে রাজনৈতিক সমাধানের বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যানের সাক্ষাৎ ইশতেহার বাস্তবায়নে স্বাস্থ্য খাতের শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু করেছে সরকার তোমার মুগ্ধ মায়ায়

আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প, নিহত ২৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত ২৬ জন নিহত হয়েছেন। এছাড়া ভূমিকম্পে ৭০০ এর বেশি বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে।

সোমবার (১৭ জানুয়ারি) দেশটির কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। খবর আল জাজিরা’র।

বাদঘিস প্রদেশের মুখপাত্র বাজ মোহাম্মদ সারওয়ারি বলেন, বাদঘিস প্রদেশের কাদিস জেলায় বাড়ির ছাদ ভেঙে পড়লে এই হতাহতের ঘটনা ঘটেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপে বলা হয়েছে, রিকটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৩।

সারওয়ারি বলেন, ভূমিকম্পে নিহত ২৬ জনের মধ্যে পাঁচ নারী ও চার শিশু রয়েছেন। তিনি আরও জানান, এতে আহত হয়েছেন আরও চার জন।

এই কর্মকর্তা বলেন, ভারী বৃষ্টিপাতের মধ্যেও প্রথম উদ্ধারকারী দল ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছায় তবে সতর্ক করে হতাহতের সংখ্যা বাড়তে পারে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম ভূমিকম্প আঘাত হানার দুই ঘণ্টা পর ৪ দশমিক ৯ মাত্রার আরও একটি ভূমিকম্প আঘাত হানে।

আফগানিস্তানের জরুরি বিষয়ক মন্ত্রণালয়ের জরুরি অপারেশন সেন্টারের প্রধান মোল্লা জনান সায়েক ২৬ জন নিহতের কথা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ৭০০ এর বেশি বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে।

তিনি আরও বলেছেন, ভূমিকম্পে মুকর জেলার বাসিন্দারাও ক্ষতিগ্রস্থ হয়েছেন। তবে সেখানে কি পরিমাণ ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটেছে তা নিশ্চিত করতে পারেন নি এই কর্মকর্তা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ