মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৩ ঘণ্টা পর ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ‘সংসদীয় আসনসমূহে বিশ্ববিদ্যালয় স্থাপনের খবরটি অসত্য ও বিভ্রান্তিকর’ সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে মন্তব্যে কড়া প্রতিক্রিয়া হেফাজতের তোষামোদ নয়, গণমাধ্যমকে সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর ওমরাহ পালনে রেকর্ড, পরিসংখ্যান জানালো সৌদি আরব সব ধর্ষণই সমান অপরাধ, ছোট-বড় সংজ্ঞা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী মহাসড়কে চলা অবৈধ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সংসদে মন্ত্রী মধ্যরাতের মধ্যে ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস সৌদি থেকে ফিরিয়ে আনা ওমরাহযাত্রীর মৃত্যু, ধর্মমন্ত্রীর শোক ‘২০ জুন থেকে ‘ঢাকা–নারিতা–ঢাকা’ রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হবে’ 

দেশের ২২ জন সহকারী জজ করোনা আক্রান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর জাতীয় বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রশিক্ষণ নিতে আসা দেশের বিভিন্ন আদালতের ২২ জন সহকারী জজ করোনা আক্রান্ত হয়েছেন। ফলে অসমাপ্ত রেখেই দুই মাসের প্রশিক্ষণ কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

বর্তমানে করোনা আক্রান্ত ২২ জন সহকারী জজকে জাতীয় বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে আইসোলশনে রাখা হয়েছে।

আজ সোমবার (১৭ জানুয়ারি) বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটের নির্ভরযোগ্য সূত্র ২২ সহকারী জজের করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, গত ৯ জানুয়ারি দেশের বিভিন্ন আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনকারী ৭০ জন সহকারী জজের দুই মাসব্যাপী প্রশিক্ষণ শুরু হয়। প্রশিক্ষণ চলাকালে ৫ জন সহকারী জজের করোনা উপসর্গ দেখা দেয়। রিপোর্টে তাদের করোনা পজিটিভ আসে।

পরে প্রশিক্ষণে অংশগ্রহণকারী সব সহকারী জজের করোনা পরীক্ষা করা হয়। তখন আরও ১৭ জনে রিপোর্ট পজিটিভ আসে। ২২ জন সহকারী জজ করোনা আক্রান্ত হওয়ায় দুই মাসের প্রশিক্ষণ কর্মশালা অসমাপ্ত রেখেই গত ১৫ জানুয়ারি বাতিল ঘোষণা করা হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ