রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২২ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে নেপাল গেলেন আমিরে মজলিস কক্সবাজারে ১৯৩৮ আইফোনসহ ৬ চীনা নাগরিক আটক পুকুরে ডুবে একই পরিবারের প্রাণ গেল ৩ জনের  মুফতী জুবাইর আহমাদের ‘ইসলামের বিশুদ্ধ আকীদা ও বিদআতের অসারতা’ বাজারে ‘কাফের-মুরতাদ ফতোয়া অত্যন্ত স্পর্শকাতর, সতর্কতা কাম্য’ নোয়াখালীর বিশিষ্ট আলেম মাওলানা মুশাররফ হোসাইনের ইন্তেকাল বদরের মহাযুদ্ধ—ঈমানের প্রথম বিজয় রোহিঙ্গাদের প্রত্যাবাসনে রাজনৈতিক সমাধানের বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যানের সাক্ষাৎ

সুস্থতাবোধ করছেন করোনায় আক্রান্ত জিএম কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনায় আক্রান্ত হলে সুস্থতাবোধ করছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জি এম কাদের)।

গতকাল রোববার সংসদ অধিবেশনে যোগ দিতে কোভিড-১৯ পরীক্ষার পর তার করোনা শনাক্ত হয়।

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, গোলাম মোহাম্মদ কাদের করোনায় আক্রান্ত হলেও তিনি সুস্থ আছেন এবং তার মধ্যে কোনো উপসর্গ নেই।

চিকিৎসকের পরামর্শে নিজ বাসভবনে বিশ্রামে আছেন এবং নিয়মিত ওষুধ ও খাবার গ্রহণ করছেন বলে বিবৃতিতে বলা হয়। নিজের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিরোধীদলীয় এ উপনেতা।

এদিকে জিএম কাদেরের সুস্থতা কামনায় সারাদেশে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছেন জাতীয় পার্টির নেতাকর্মীরা। জাতীয় পার্টির চেয়ারম্যানের দ্রুত সুস্থতা কামনায় মহান আল্লাহর আকুতি জানান তারা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ