মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ।। ২৫ কার্তিক ১৪৩৩ ।। ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ড. ইউনূস আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তির মাধ্যমে গাদ্দারি করেছেন: জমিয়ত  বাউল ও গ্রাম্য গানের আয়োজন বন্ধের নির্দেশ হুইপ জি কে গউছের  ফার্মগেটে বাসে আগুন, ধোঁয়ায় মেট্রো স্টেশনে অ্যালার্ম এক ইউনিয়নে তিন নিকাহ রেজিস্ট্রার নিয়োগের সিদ্ধান্ত বাতিলের দাবি  আকাশের অশ্রুধারায় আল্লাহর রহমতের পরশ ঢাকায় বৃষ্টি ও বজ্রপাত, শীত নিয়ে নতুন পূর্বাভাস রাজশাহী জেলা জমিয়তের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা ময়মনসিংহে শুরু হচ্ছে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা ‘ফ্যাসিস্টদের প্রতিহতের তাওফিক’ চেয়ে সংসদে মোনাজাত ব্রাহ্মণবাড়িয়ায় ভাদুঘর কওমী ছাত্র কল্যাণ ঐক্য পরিষদের উদ্যোগে আন্তর্জাতিক বইমেলা

লালমনিরহাটের সীমান্তবর্তী এলাকায় শীত বস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সীমান্তবর্তী  দহগ্রাম ও আঙ্গরপোতা এলাকায় শীত বস্ত্র বিতরণ করেছে সৃষ্টির সেবা (হাফেজ্জী হুজুর রহ. সেবা সংস্থা)।

অনলাইন নিউজ পোর্টাল আওয়ার ইসলাম ও সৃষ্টির সেবার ( হাফেজ্জী হুজুর রহ. সেবা সংস্থার) যৌথ উদ্যোগে দুস্থ,অসহায় ২০০ শীতার্থ মানুষদের উলেন কম্বল বিতরণ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রণালয় জামে মসজিদের খতিব মাওলানা ইবরাহিম খলিল ও সংস্থার প্রতিনিধি ফয়সাল বিন হুসাইন। ব্যবস্থাপনায় ছিলেন আওয়ার ইসলাম সম্পাদক মুফতি হুমায়ুন আইয়ুব ও সৃষ্টির সেবার প্রকল্প বাস্তবায়ন পরিচালক  নওমুসলিম মুহাম্মদ রাজ।

প্রসঙ্গত, দহগ্রাম ও আঙ্গরপোতা এলাকা দু’টি ছিটমহলের অন্তর্ভূক্ত ছিল। ২০১৫ সালের ছিটমহল বিনিময় চুক্তির মাধ্যমে দহগ্রাম-আঙ্গরপোতা বাংলাদেশের অন্তর্ভুক্ত হয়।

স্থানটি মূল ভূখন্ড থেকে প্রত্যন্ত অঞ্চলে হওয়ায় স্বাভাবিকভাবে এখানে অসচ্ছল মানুষের সংখ্যা বেশি। এখান থেকে মূল জেলা শহরে আসা ও ব্যয়বহুল। এলাকার অধিকাংশ মানুষই শ্রমিক শ্রেণীর।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ