বুধবার, ২৪ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’ নেত্রকোণা জেলা কমিটি গঠন সম্পন্ন সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক

রাস্তার পাশে পড়েছিলো মাদরাসা শিক্ষার্থীর লাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আশুলিয়ায় একটি সড়কের পাশ থেকে আরাফাত (১২) নামে এক মাদরাসা শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে।

আজ সোমবার দুপুর ১২টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের কবিরপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে এই শিশুর লাশ হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। পরে মরদেহের ময়নাতদন্তের জন্য

রাজধানীর শহীদ সোহ্‌রাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আরাফাত রাঙ্গামাটির জেলার বাসিন্দা আজাহার আলীর ছেলে। সে কবিরপুরের বাইদগাঁও এলাকার একটি আবাসিক মাদরাসায় পড়াশোনা করতো।

বাংলাদেশ কোরিয়া মৈত্রী হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ইএমও ডা. এ বি এম আব্দুল্লাহ বলেন, দুপুর ১২টার দিকে কয়েক ব্যক্তি আরাফাত নামে ওই শিশু শিক্ষার্থীর মরদেহ নিয়ে আসে।

নিয়ে আসার দুই-তিন ঘণ্টা আগেই তার মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে। পরে আমরা পুলিশকে জানালে তারা ২টার দিকে এসে মরদেহ নিয়ে যায়। আরাফাতের শরীরের বিভিন্ন স্থানে ক্ষত রয়েছে।

এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল ইসলাম বলেন, হাসপাতাল থেকে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা রাঙ্গামাটি থেকে রওনা হয়েছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ