বুধবার, ২৪ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’ নেত্রকোণা জেলা কমিটি গঠন সম্পন্ন সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক

প্রথমবারের মত মসজিদ তৈরি হচ্ছে নোভা স্কটিয়ায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কানাডার নোভা স্কটিয়ার ওলফভিল শহরের প্রথম মসজিদ নির্মাণের উদ্যোগ নিয়েছে স্থানীয় মুসলিম। শহরে মুসলিম অধিবাসীদের সংখ্যা বেড়ে যাওয়ায় মসজিদ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

উদ্যোক্তারা বলছেন, মুসলিমদের ধর্মীয় সেবা প্রদানের লক্ষ্যেই তারা উদ্যোগটি গ্রহণ করেছেন। প্রস্তাবিত উম্মাহ মসজিদের ইমাম আবদুল্লাহ ইয়ুসরি বলেন, ‘আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমরা উপত্যকার প্রথম মসজিদ ও কমিউনিটি সেন্টার নির্মাণের একটি প্রস্তাবের অনুমোদন পেয়েছি।’

ওলফভিল নোভা স্কটিয়ার এনাপলিজ ভ্যালির একটি শহর। যা প্রাদেশিক রাজধানী হ্যালিফ্যাক্স থেকে এক শ কিলোমিটার দূরে অবস্থিত। বিখ্যাত একাডিয়া বিশ্ববিদ্যালয় এখানেই অবস্থিত। পুরো এনাপলিজ উপত্যকায় ক্রমবর্ধমান মুসলিম কমিউনিটির জন্য কোনো মসজিদ ও স্বীকৃত নামাজের স্থান নেই।

হাইওয়ের পাশে অবস্থিত প্রস্তাবিত মসজিদটি উলফভিল, কেন্টভিল, বারউইকসহ এনাপলিজ উপত্যকার সব বাসিন্দার জন্য একটি সামাজিক মিলনকেন্দ্র হিসেবে গড়ে উঠবে বলে আশা করা হচ্ছে। উম্মাহ মসজিদের অবস্থান একাডিয়া মসজিদের কাছে হওয়ায় বহিরাগত মুসলিম শিক্ষার্থীরাও সেখানে নামাজ আদায় করতে পারবে।

মুসলিম কমিউনিটির স্বতঃস্ফূর্ত অনুদানেই মসজিদটি নির্মিত হচ্ছে। প্রকল্পের প্রাথমিক পর্যায়ে সম্পন্ন করতে আগামী ২৮ ফেব্রুয়ারির আগে সাড়ে তিন লাখ ডলার প্রয়োজন হবে। ইতিমধ্যে উম্মাহ মসজিদ ও কমিউনিটি সেন্টার তহবিলে এক লাখ ৯৭ হাজার ডলার সংগৃহিত হয়েছে। সূত্র: অ্যাবাউট ইসলাম

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ