রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২২ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পুকুরে ডুবে একই পরিবারের প্রাণ গেল ৩ জনের  মুফতী জুবাইর আহমাদের ‘ইসলামের বিশুদ্ধ আকীদা ও বিদআতের অসারতা’ বাজারে ‘কাফের-মুরতাদ ফতোয়া অত্যন্ত স্পর্শকাতর, সতর্কতা কাম্য’ নোয়াখালীর বিশিষ্ট আলেম মাওলানা মুশাররফ হোসাইনের ইন্তেকাল বদরের মহাযুদ্ধ—ঈমানের প্রথম বিজয় রোহিঙ্গাদের প্রত্যাবাসনে রাজনৈতিক সমাধানের বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যানের সাক্ষাৎ ইশতেহার বাস্তবায়নে স্বাস্থ্য খাতের শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু করেছে সরকার তোমার মুগ্ধ মায়ায়

করোনায় ক্ষতিগ্রস্ত ১৩ পরিবারের মাঝে রিক্সা বিতরণ করেছে পিসব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনা মহামারিতে ক্ষতিগ্রস্ত কর্মহীন ১৩ পরিবারকে স্বাবলম্বী করতে ১১টি রিক্সা বিতরণ করেছে বেসরকারি সেবা সংস্থা পিপলস ইমপ্রুভমেন্ট সোসাইটি অফ বাংলাদেশ (পিসব)। এছাড়াও একটি অসহায় পরিবারে ক্ষুদ্র ব্যবসা ও একটি পরিবারকে মুদি দোকানের ব্যবস্থা করে দেওয়া হয়েছে।

রাজধানীর মিরপুর, যাত্রাবাড়ি, মনিপুর, ডেমরায় এই বিতরণ কার্যক্রম করা হয়েছে।

সারা দেশে সেবা মূলক কাজের ধারাবাহিকতায় সংস্থাটির পকআষ থেকে গত ডিসেম্বরে কুড়িগ্রাম জেলায় নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ ৪৬টি পরিবারে বিশুদ্ধ খাবার পানির জন্য গভীর নলকূপ ও স্যানিটেশন করে দেওয়া হয়। এছাড়াও  ১০টি পরিবারের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণ দিয়ে সেলাই মেশিন বিতরণ করেছে সংস্থাটি।

এছাড়াও দুটি পরিবারকে ইজিবাইক, চারটি পরিবারকে গৃহ নির্মাণ করে দেওয়া হয়েছে। এবং সুশিক্ষার লক্ষ্যে লালমনিরহাট জেলায় ৭দিন ব্যাপী শিক্ষিকা প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। এতে প্রশিক্ষক হিসেবে ছিলেন, শায়খ ক্বারী হারিসুল ইসলাম এবং মুফতি ইমাদুদ্দীন হাফি. প্রমূখ।

২০১২ সাল থেকে ধারাবাহিকভাবে সুশিক্ষা, সেবা, পূণর্বাসন, স্বাবলম্বী সহ নানাবিধ সেবা মূলক
কাজ করে আসছে (সরকার অনুমোদিত বে-সরকারি সেবা সংস্থা) পিপলস ইমপ্রুভমেন্ট
সোসাইটি অফ বাংলাদেশ পিসব।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ