রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২২ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে নেপাল গেলেন আমিরে মজলিস কক্সবাজারে ১৯৩৮ আইফোনসহ ৬ চীনা নাগরিক আটক পুকুরে ডুবে একই পরিবারের প্রাণ গেল ৩ জনের  মুফতী জুবাইর আহমাদের ‘ইসলামের বিশুদ্ধ আকীদা ও বিদআতের অসারতা’ বাজারে ‘কাফের-মুরতাদ ফতোয়া অত্যন্ত স্পর্শকাতর, সতর্কতা কাম্য’ নোয়াখালীর বিশিষ্ট আলেম মাওলানা মুশাররফ হোসাইনের ইন্তেকাল বদরের মহাযুদ্ধ—ঈমানের প্রথম বিজয় রোহিঙ্গাদের প্রত্যাবাসনে রাজনৈতিক সমাধানের বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যানের সাক্ষাৎ

ইভিএমে ভোট কারচুপির সুযোগ নেই: তাজুল ইসলাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের ফলাফল সুষ্ঠু ও সুন্দর হওয়ায় দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম।

ম্যানুয়াল পদ্ধতিতে ভোটগ্রহণে কারচুপির সুযোগ থাকতে পারে কিন্তু ইভিএমে ভোট কারচুপির কোনো সুযোগ নেই বলেও জানান তিনি।

সোমবার (১৭ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, এ ক্ষেত্রে কিছু মেশিনের সমস্যা হয়েছে, সেটি হতেই পারে। নতুন পদ্ধতির ক্ষেত্রে টেকনিক্যাল কিছু চ্যালেঞ্জ দেখা দিতেই পারে। আমেরিকা-ভারতসহ পৃথিবীর বিভিন্ন দেশে নির্বাচনে ইভিএম ব্যবহারেও কিছু সমস্যা দেখা দিয়েছিল। তবে, সারা দেশে ইভিএমে নির্বাচন হওয়া সম্ভব নয়, পর্যায়ক্রমে এ পদ্ধতি শুরু হতে পারে।

রোববার (১৬ জানুয়ারি) নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ভোটাররা ইভিএমে স্বল্প সময়ে ভোট দেন। তবে কিছু বয়স্ক ভোটার ‘বিপত্তির’ কথা জানান। এ নির্বাচনে মেয়র পদে সাতজন, সাধারণ কাউন্সিলর পদে ১৪৮ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

এবারই প্রথম নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে সিটির ২৭টি ওয়ার্ডের ১৯২টি কেন্দ্রের এক হাজার ৩৩৩টি বুথে প্রথম একযোগে ইভিএমে ভোটগ্রহণ করা হয়। আর নারায়ণগঞ্জ সিটিতে তৃতীয় বারের মতো এ নির্বাচনে মেয়র পদে জয়ী হন সেলিনা হায়াৎ আইভী।

উল্লেখে, বিগত ২০১১ সালের নির্বাচনে পরীক্ষামূলকভাবে কয়েকটি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ