রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২২ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পুকুরে ডুবে একই পরিবারের প্রাণ গেল ৩ জনের  মুফতী জুবাইর আহমাদের ‘ইসলামের বিশুদ্ধ আকীদা ও বিদআতের অসারতা’ বাজারে ‘কাফের-মুরতাদ ফতোয়া অত্যন্ত স্পর্শকাতর, সতর্কতা কাম্য’ নোয়াখালীর বিশিষ্ট আলেম মাওলানা মুশাররফ হোসাইনের ইন্তেকাল বদরের মহাযুদ্ধ—ঈমানের প্রথম বিজয় রোহিঙ্গাদের প্রত্যাবাসনে রাজনৈতিক সমাধানের বিকল্প নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিতের আহ্বান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যানের সাক্ষাৎ ইশতেহার বাস্তবায়নে স্বাস্থ্য খাতের শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু করেছে সরকার তোমার মুগ্ধ মায়ায়

অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন করোনা পজিটিভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনা পজিটিভ হয়েছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা (অ্যাটর্নি জেনারেল) এ এম আমিন উদ্দিন (৫৯)।

গতকাল রোববার সর্দি-কাশির উপসর্গ নিয়ে তিনি নমুনা পরীক্ষা করেছিলেন। তাতে ফল ‘পজিটিভ’ আসে।

সোমবার অ্যাটর্নি জেনারেল সংবাদমাধ্যমকে বলেন, ‘সামান্য সর্দি কাশি হয়েছিল। পরে গতকাল রবিবার কোভিড টেস্ট করালে রিপোর্ট পজেটিভ আসে। বাসাতেই আইসোলেশনে আছি। শারীরিক কোনো সমস্যা নাই। এমনকি সর্দি-কাশিও নাই। ভালো আছি। আমার জন্য দোয়া করবেন।’

সংক্রমণ ঘটলেও বড় কোনো জটিলতা নেই বলে জানিয়েছেন তিনি।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সাবেক অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম মারা যাওয়ার পর ২০২০ সালের ৭ অক্টোবর এ এম আমিন উদ্দিন এ পদে নিয়োগ পান।

তিনি তখন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ছিলেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ