বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’ নেত্রকোণা জেলা কমিটি গঠন সম্পন্ন সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক

বিশ্বে করোনা আক্রান্ত কিছুটা কমেছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রনে কাবু বিশ্ববাসী। ওমিক্রনের ভয়াবহতা ইতোমধ্যে দ্রুতগতিতে ছড়িয়ে পড়েছে বিশ্বের দেশে দেশে। কয়েকদিন আগেও বিশ্বজুড়ে করোনাভাইরাসের সংক্রমণ নিম্নমুখী ছিল। কিন্তু ওমিক্রন বিশ্বজুড়ে স্বাস্থ্য ব্যবস্থাকে মহাচাপের মুখে ফেলেছে।

গত ২৪ ঘণ্টায় ২৪ লাখ ৪ হাজার ৫৬২ জন মানুষের শরীর করোনা শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৫ হাজার ৬৯৮ জনের। যদিও গতকাল শনিবার আগের করোনার ইতিহাসে সব রেকর্ড ভেঙে বিশ্বে একদিনে সর্বোচ্চ ৩৩ লাখ মানুষের শরীরে করোনা শনাক্ত হয়েছিল।

আর শুক্রবার (১৪ জানুয়ারি) করোনা শনাক্ত হয়েছিল ৩১ লাখ ৭৫ হাজার মানুষের শরীরে। যা করোনার ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। সে হিসেবে আজ শনাক্ত কিছুটা কমেছে।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, রোববার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ৮টা পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৩২ কোটি ৬৭ লাখ ৮৬ হাজার ৮৫৩ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৫ লাখ ৫৩ হাজার ৭৩৪ জনে। আর সুস্থ হয়েছেন ২৬ কোটি ৬৪ লাখ ৩২ হাজার ৩৭৪ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। নতুন করে দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ৮ লাখ ৪৩০ জন এবং মারা গেছেন ২ হাজার ১২৯ জন। এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর এ দেশটিতে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৬ কোটি ৬৬ লাখ ৬৪ হাজার ২৮৩ জন। মোট মৃত্যু হয়েছে ৮ লাখ ৭৩ হাজার ১৪৯ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৩ কোটি ৭১ লাখ ১৯ হাজার ৯৬১ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪ লাখ ৮৬ হাজার ৯৪ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ২৯ লাখ ৭৫ হাজার ৭২৩ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ২১ হাজার ৭ জনের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ