বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’ নেত্রকোণা জেলা কমিটি গঠন সম্পন্ন সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক

ফরিদপুরে তুলার কারখানায় আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ফরিদপুরের কানাইপুরে একটি তুলার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার দুপুর সাড়ে ৩টার দিকে আগুন লাগার এ ঘটনা ঘটে। ফরিদপুর দমকল বাহিনীর দু’টি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়।

আগুনে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ওই কারখানার মালিক আমির মিয়া। এ কারখানাটি কানাইপুর বাজার এলাকার মৃধা মার্কেটের পিছনে অবস্থিত। ওই মার্কেটের পিছনে ৭৮ ফুট লম্বা ও ৫৭ ফুটপ্রস্ত একটি টিনের ঘরের মধ্যে এ কারখানাটি অবস্থিত। কারখানা থেকে মেশিন ঘরের দূরত্ব আনুমানিক ১৮০ ফুট।

এলাকাবাসী সূত্রে জানা যায়, বিকেল সাড়ে তিনটার দিকে তুলার মিলের গোডাউন থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে ফরিদপুর থেকে দমকল বাহিনীর দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজে অংশ নেয়।

ওই তুলা কারখানার মালিক আমির মিয়া বলেন, গার্মেন্টেস এর জুট প্রসেস করে তিনি তুলা উৎপাদন করেন। তিনি বলেন, আমার কারখানার মেশিন মেরামত চলছে। ফলে গত তিনদিন ধরে কারখানাটি বন্ধ রয়েছে। যে গোডাউনে আগুন লেগেছে সেটিও বাইরে থেকে তালা দিয়ে বন্ধ করা ছিল। ঘরে বিদ্যুতের কোন সংযোগ ছিল না। তিনি বলেন, তার ধারণা শত্রুতা করে কেউ আগুন ধরিয়ে দিয়েছে।

ফরিদপুর দমকল বাহিনীর স্টেশন কর্মকর্তা সুবাস বাড়ই বলেন, আগুনে কি পরিমান ক্ষতি হয়েছে তা তদন্ত করে নিরুপণ করা হবে।

কানাইপুর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন বলেন, কানাইপুর একটি শিল্প এলাকা। এখানে আগুন লাগলে ১২ কিলোমিটার দূরে অবস্থিত ফরিদপুর থেকে দমকল বাহিনী আসে। এর ফলে ক্ষতির পরিমান বেড়ে যায়। তিনি বলেন, কানাইপুরে পৃথক একটি দমকল স্টেশন স্থাপন করা জরুরী।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ