বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’ নেত্রকোণা জেলা কমিটি গঠন সম্পন্ন সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক

জার্মানিতে করোনা সংক্রমণের ৭০ শতাংশই ওমিক্রন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন নিয়ে উদ্বেগ আর উৎকণ্ঠা বিরাজ করছে জার্মানিজুড়ে। বৃহস্পতিবার ৯২২২৩ জন এবং শুক্রবার ৭৮০২২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন দেশটিতে। যাদের ৭৩ শতাংশই ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত বলে জানিয়েছে জার্মানির সংক্রামক রোগ বিষয়ক কেন্দ্র।

এমতাবস্থায় করোনা সংক্রমনের ঊর্ধ্বগতি ঠেকাতে দেশব্যাপী বিভিন্ন কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার।

বর্তমানে সব রেস্টুরেন্ট এবং বারে প্রবেশ করতে ২ জি প্লাস নিয়ম বাধ্যতামূলক করা হয়েছে। অর্থাৎ করোনার পূর্ণ ডোজ টিকা দেওয়া অথবা তিন মাসের মধ্যে করোনা থেকে সুস্থ হয়েছে এমন হলেও কোভিড টেস্ট করে নেগেটিভ রিপোর্ট থাকলেই কেবল রেস্টুরেন্ট এবং বারে প্রবেশাধিকার মিলবে।

করোনাভাইরাসের সংক্রমণ ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় প্রবাসী বাংলাদেশিদের মাঝেও বিরাজ করছে উদ্বেগ আর উৎকণ্ঠা। বেশ কয়েকটি পরিবার ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছে বলে জানা গেছে।

জার্মানিতে এখন পর্যন্ত ৭২ দশমিক ৫ শতাংশ মানুষ করোনার টিকার পূর্ণ ডোজ গ্রহণ করেছেন আর বুস্টার অর্থাৎ তৃতীয় ডোজ গ্রহণ করেছেন এখন পর্যন্ত ৪৫ দশমিক ৯ শতাংশ মানুষ। এখনো যারা টিকা গ্রহণ করেননি তাদের করোনার টিকা গ্রহণের অনুরোধ জানিয়েছেন জার্মানির চ্যান্সেলর ওলাফ শোলজ। এদিকে জার্মানিতে এখন পর্যন্ত প্রায় ৭৯ লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন; আর মৃত্যুবরণ করেছেন প্রায় ১ লাখ ১৬ হাজার ২০০ জন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ